সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লিক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লিক
২০২০ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন মার্কিন কবি ও প্রবন্ধকার লুইস এলিজাবেথ গ্লিক। তার অসামান্য কাব্যভাষ্য ও দার্শনিক সৌন্দর্যবোধ ব্যক্তি সত্তাকে সার্বজনীন করে তোলে। আর এ কারণেই তিনি এ পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছে নোবেল একাডেমী।
আজ বৃহস্পতিবার সাহিত্যে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করার সময় অ্যাকাডেমির নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স অলসন জানান, ‘গ্লিককের ভাষ্য মধুর এবং আপসহীন। তার কবিতা পড়লেই বোঝা যায়, তিনি নিজেকে প্রাঞ্জল করতে সচেষ্ট। একই সঙ্গে তার লেখায় পাওয়া যায় হাস্যরস ও তীক্ষ্ণ কৌতুকের সংমিশ্রণ।’
কমিটি আরও জানায়, ‘যদিও গ্লিকের অধিকাংশ কাজেই আত্মজীবনীমূলক প্রেক্ষিত লক্ষ্যণীয়, কিন্তু তাকে কিছুতেই স্বীকারোক্তি হিসেবে গণ্য করা যাবে না। তিনি সার্বজনীন স্বীকৃতি চান। তার লেখায় প্রধানত তিনটি বৈশিষ্ট ধরা পড়ে। পারিবারিক জীবন, খেলাচ্ছলে প্রকাশিত বৌদ্ধিক বিভা এবং রচনায় ফুটে উঠেছে সূক্ষ্ম জ্ঞানের বিচ্ছুরণ।’
নোবেল পুরস্কারের ইতিহাসে ১৬তম নারী বিজয়ী হলেন লুইস গ্লিক।
লুইস গ্লিক ‘ফার্স্টবর্ন’ কাব্যগ্রন্থের মাধ্যমে ১৯৬৮ সালে কবি হিসেবে নিজেকে প্রকাশ করেন। ওই কাব্যগ্রন্থই তাকে আমেরিকান সমকালীন শীর্ষ কবিদের সারিতে এনে প্রতিষ্ঠিত করে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন এ কবি। তবে এখন তিনি বসবাস করছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করছেন।
১৯৯৩ সালে পুলিৎজার পুরস্কার এবং ২০১৪ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পান গ্লিক। এ পর্যন্ত তার ১২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




