সিকিমে আকস্মিক বন্যা: প্রাণহানী ১৪, নিখোঁজ ১০২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ২২ সেনাসদস্যসহ ১০২ জন মানুষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, তিস্তা নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়। লাচেন উপত্যকায় চুংথাং বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ায় ১৫-২০ ফিট উচ্চতার পানির ঢল নামে, এতে করে বারডাংয়ে থাকা সেনা যান ভেসে যায়।
সরকারি একজন কর্মকর্তা জানান, বন্যায় ১৪টি সেতু ধসে গেছে। প্রদেশের বিভিন্ন স্থানে আটকা পরে আছেন তিন হাজারের বেশি পর্যটক।
সিকিম সরকার ডিজ্যাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছে।
সরকারের সিনিয়র একজন কর্মকর্তা ১০ জন বেসামরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ৮২ জন নিখোঁজ রয়েছেন। তিস্তার তিনটি বাঁধে কাজ করছিলেন ১৪ কর্মী। পানিতে তারাও ভেসে গেছেন। মাঙ্গান জেলার চুংথাং, গ্যাংটক জেলার ডিকচু ও সিংটাম এবং পাকিয়ং জেলার রংপো থেকে আহত ও নিখোঁজদের খবর পাওয়া গেছে।২৫ জনেরও বেশি লোককে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সেনাবাহিনী বলেছে যে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হরাজ্য সরকার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের তিনটি অতিরিক্ত প্লাটুনের জন্য অনুরোধ করেছে, যা কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছে। এনডিআরএফ-এর এক প্লাটুন ইতিমধ্যেই রংপো এবং সিংটাম শহরে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন, তিনি পরিস্থিতির পর্যালোচনা করতে সিংটাম পরিদর্শন করেছেন এবং রাজ্যের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের রাজ্যে যে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে সে সম্পর্কে আমরা সকলেই অবগত। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবার ব্যবস্থা করা হয়েছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











