সিঙ্গাপুরে ফের করোনার হানা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
দীর্ঘদিন পর ফের করোনা হানা দিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে। শুক্রবার (৬ অক্টোবর) এক সাক্ষাৎকারে দেশবাসীকে এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং।
সিঙ্গাপুরের টেলিভিশন চ্যানেল নিউজ এশিয়াকে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে অং ইয়ে কুং বলেন, তিন সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ২ হাজার মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছে। এর আগে এই সংখ্যা ছিল ১ হাজার।
করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া রোগীদের ৭৫ ভাগই করোনার ওমিক্রন ভাইরাসের দুই উপধরন ইজি পয়েন্ট ৫ এবং এইচকে পয়েন্ট ৩-এ আক্রান্ত বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। খবর এএফপির।
এএফপির প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে করোনার সর্বশেষ ঢেউ দেখা দিয়েছিল গত বছর মার্চ-এপ্রিলে। এপ্রিলের শুরুর দিকে যখন সংক্রণ পরিস্থিতি সবচেয়ে গুরুতর ছিল, সে সময় প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ করোনা পজিটিভ হিসেবে শণাক্ত হয়েছেন।
তবে সাক্ষাৎকারে মন্ত্রী বলেছেন, সাম্প্রতিক ঢেউয়ে কারো মৃত্যু নিয়ে শঙ্কিত নন তিনি, চিন্তিত হাসপাতালে রোগীর চাপ নিয়ে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ জারি করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী অং ইয়ে কুং বলেন, প্রথমত, করোনা মহামারির শুরুর দিনগুলো পেরিয়ে এসেছি। দ্বিতীয়ত সিঙ্গাপুরের অধিকাংশ প্রাপ্তবয়স্ক করোনার টিকার ডোজ সম্পূর্ণ করেছেন। এছাড়া টিকা ও করোনার ওষুধের পর্যাপ্ত মজুতও আছে।
অং ইয়ে কুং আরও বলেন, দেশবাসীর প্রতি অনুরোধ, আপনারা নিজ উদ্যোগে যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিধিনিষেধ জারির পরিকল্পনা নেই।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু










