সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি ৪৮০ হামলা, নৌবহরও ধ্বংসপ্রাপ্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
আসাদ সরকারের পতন হতে না হতেই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে সিরিয়া। গত ৪৮ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে অন্তত ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ভয়াবহ এ হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে সিরীয় নৌবহরও।
বুধবার (১১ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ায় কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে প্রায় ৪৮০টি হামলা চালিয়েছে তারা। তাদের যুদ্ধজাহাজ আল-বাইদা লাতাকিয়া বন্দরে থাকা ১৫টি নৌযান ধ্বংস করেছে। এছাড়া দামেস্ক, হোমস, তারতুস এবং পালমিরার মতো শহরগুলোতে অস্ত্র উৎপাদন কারখানা, গোলাবারুদের গুদাম এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
এক বিবৃতিতে তারা বলেছে, গত ৪৮ ঘণ্টার মধ্যে আইডিএফ সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদগুলোতে আঘাত করেছে এবং সেগুলোকে সন্ত্রাসীদের হাতে পড়া ঠেকাতে বাধা দিয়েছে।
আইডিএফের দাবি, আসাদ সরকারের পতনের পর দেশটির সামরিক সম্পদ নিষ্ক্রিয় করার প্রচেষ্টার অংশ হিসেবে সিরিয়ায় এই হামলা চালিয়েছে তারা।
এদিকে কয়েকটি সূত্র বলছে, ইসরায়েলি বাহিনী তাদের ট্যাংক নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে। তবে, এমন দাবি গুজব বলে উড়িয়ে দিয়েছে আইডিএফ। যদিও তাদের হামলার ফলে শহরটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লাতাকিয়া বন্দরের বিস্ফোরণের ভিডিও যাচাই করে জানিয়েছে, বন্দরের বিভিন্ন অংশ ও নৌযান ধ্বংস হয়ে গেছে।
এসব হামলার বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সিরিয়ার নৌবহর ধ্বংস করার অভিযানটি ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য। ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ দেশগুলোর কৌশলগত সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে আইডিএফ।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র











