সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ৭ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
সাতক্ষীরার সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। শনিবার সকাল থেকে বন বিভাগ মৌখিকভাবে পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্বের সর্ববৃহৎ এ ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিকসহ ক্ষতিকর দ্রব্যের ব্যবহার বন্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সূত্রে জানা গেছে, পর্যটকরা সুন্দরবনে প্রবেশের সময় সঙ্গে প্লাস্টিকের পানির বোতল, প্লাস্টিকের পাত্রে খাবার, ওয়ান টাইম (একবার ব্যবহার্য) গ্লাস ও প্লেট, চিপসের প্যাকেটসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন দ্রব্য নিয়ে যান। ব্যবহার শেষে এসব দ্রব্য নদীতে এবং সুন্দরবনের মধ্যে ফেলে দেন। ফলে নদী ও সুন্দরবনের পরিবেশের বিপর্যয় ঘটছে। এছাড়া অনেক প্রাণী মারাও যাচ্ছে। এ বিপর্যয় ঠেকাতে এবং জীববৈচিত্র্য রক্ষার্থে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরার সহকারী রেঞ্জ কর্মকর্তা ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বন ও পরিবেশমন্ত্রী সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে ক্ষতিকর দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রতিটি ট্রলারে ডাস্টবিন রাখা থাকলেও সেখানে না ফেলে নদীতে ফেলা হয় আবর্জনা। আমরা বারবার বলার পরও পর্যটকরা কর্ণপাত করছেন না।
সহকারী রেঞ্জ কর্মকর্তা বলেন, গতকাল শুক্রবার আমি নিজে পরিদর্শন করে দেখেছি নদীর মধ্যে অনেক প্লাস্টিকের পাত্র ভাসছে। এগুলো কোন ট্রলার বা নৌযান থেকে ফেলা হয়েছে, এমন তথ্যও দিতে চান না ট্রলার চালকরা। যে কারণে শনিবার সকাল থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।
পরিবেশ রক্ষার শর্ত মানলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে জানান ইকবাল হোসাইন চৌধুরী।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




