সেপ্টেম্বরে বিশ্ব নারী শীর্ষ সম্মেলন
আপডেট: ০৩:০১ পিএম, ১০ মার্চ ২০১৫ মঙ্গলবার
উইমেননিউজ ডেস্ক,
ঢাকা : আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে বিশ্ব নারী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। যৌথভাবে আয়োজন করবে চীন ও জাতিসংঘ। চীনের রাষ্ট্রীয় নারী ও শিশু কার্যকমিটির উপ-পরিচালক সুং সিউ ইয়েন সোমবার জাতিসংঘে নারীর ভূমিকা সম্পর্কিত ৫৯তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান। সুং সিউ ইয়েন বলেন,চলতি বছর বিশ্ব নারী সম্মেলনের বিশতম বার্ষিকী। বিভিন্ন দেশে লিঙ্গ সমানতার দিক দিয়ে অনেক অগ্রগতি অর্জিত হওয়ার পাশাপাশি অনেক চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরো বলেন, এই সম্মলেন অংশগ্রহণ করতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন যৌথভাবে জাতিসংঘের সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানাবেন। এ সময় তারা 'পেইচিং ঘোষণা ও কর্মসূচি' বাস্তবায়ন এবং পরবর্তীতে নারী উন্নয়নের নতুন লক্ষ্য নির্ধারণের আহ্বান জানাবেন। সম্মেলনে বক্তব্য রাখার সময় সাম্প্রতিক বছরগুলোতে চীনে নারী উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান সুং সিউ ইয়েন। তিনি জানান, বর্তমানে চীনে নারীদের গড় আয়ু ৭৭.৩৭ বছর হয়েছে। প্রতি ১ লাখ গর্ভবতী নারীর মধ্যে সন্তান জন্মদানকালে ২৩.২ জন মারা যান। তাছাড়া জাতীয় গণকংগ্রেসে নারী প্রতিনিধিদের সংখ্যাও ২.০৭ শতাংশ বেড়েছে। এর পাশাপাশি একটি জনবহুল দেশ হিসেবে চীনের শহর ও গ্রামে নারী উন্নয়নে এখনো অসমতা রয়েছে। নারী উন্নয়নে চীনকে এখনো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ১০.০৩.২০১৫- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস










