সৌরভকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মমতা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
সৌরভকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মমতা
কলকাতার আলিপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শনিবার সন্ধ্যায় সৌরভকে দেখতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
হাসপাতাল থেকে বেরিয়ে তারা জানান, দেখে মনে হয়েছে সৌরভ সঙ্কটমুক্ত। তিনি আইসিসিইউ-এ উপস্থিত তার স্ত্রী ডোনা এবং কন্যা সানার সঙ্গে কথা বলছেন। সচেতন আছেন। চা-বিস্কুটও খেয়েছেন। হাসছেন।
শনিবার সন্ধ্যায় সৌরভকে দেখে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসকরা ভাল ব্যবস্থা নিয়েছেন।
মমতা বলেন, সৌরভের এই ঘটনাটা না ঘটলে তো জানতেই পারতাম না! ভাবতেই পারছি না, এইটুকু বাচ্চা ছেলে! ওর এরকম হবে!
মমতা আরও জানান, ঘরে ঢোকার পর সৌরভই বরং তাকে প্রশ্ন করেছেন, আপনি কেমন আছেন?
এদিকে জানা গেছে, সৌরভকে নিয়ে পাঁচ চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। তার নেতৃত্বে রয়েছেন সরোজ মণ্ডল। বাকি চার সদস্য হলেন ভবতোষ বিশ্বাস, আফতাব খান, এ বি রায় এবং সৌতিক পাণ্ডা। প্রাথমিক ভাবে তারাই সৌরভের চিকিৎসা করেছেন। সোমবার সৌরভের বাকি দু’টি ধমনীতে স্টেন্ট বসানো হবে কি না। নাকি তার বাইপাস সার্জারি হবে, সবই তারা সিদ্ধান্ত নেবেন।
শনিবার হাসপাতালে আসার পর সৌরভের ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। চিকিৎসকদের মতে, সৌরভ নিজেই ফোন করে হাসপাতালে চলে আসায় দ্রুততার সঙঅগে ব্যবস্থা নেওয়া গিয়েছে। সেই কারণেই সৌরভ আপাতত বিপন্মুক্ত এবং স্থিতিশীল।
শনিবার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল। এর পর একটি স্টেন্ট বসে। বাকি ধমনীর ‘ব্লকেজ’ সরাতে আরও ২টি ‘স্টেন্ট’ বসানো হবে কি না, সে নিয়ে চিন্তাভাবনা রয়েছে চিকিৎসকদের। তবে এখনও পর্যন্ত সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শরীরচর্চা করার সময় শনিবার সকালে আচমকাই বুকে এবং পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। তার পর অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার