স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষকের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জ সদর উপজেলার রাঙ্গালিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষর চেষ্টার অভিযোগে ওই স্কুলের সহকারী শিক্ষক আবদুস সোবহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-১-এর আদালতে মামলা দায়ের করেন।
মামলার শুনানি শেষে বিচারক শেখ মো. নাসিরুল হক তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পিবিআইকে নির্দেশ দেন।
সিরাজগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-১-এর পেশকার সাইদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার রাঙ্গালিয়াগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সোবহান দুঃচরিত্র, লম্পট, চরিত্রহীন ব্যক্তি। স্কুলছাত্রী (১২) একজন বুদ্ধি প্রতিবন্ধি। আবদুস সোবহান ওই স্কুলছাত্রীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে দেয়। স্কুলছাত্রী বিষয়টি তার পরিবার ও প্রধান শিক্ষককে অবগত করেন। প্রধান শিক্ষক সরওয়ার জাহান এ বিষয়ে সহকারী শিক্ষককে শাসন করবেন বলে আশ্বাস দেন।
গত ২৮ আগস্ট স্কুলে ক্লাস করাবস্থায় সহকারী শিক্ষক আবদুস সোবহান তাকে ৪ নম্বর রুমে ডেকে নিয়ে মাছ কাটতে বলেন। স্কুলছাত্রী মাছ কেটে হাত পরিষ্কার করতে গেলে আবদুস সোবহান পেছন থেকে তাকে জড়িয়ে ধরে এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে শিক্ষককে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। বিষয়টি স্কুল পরিচালনা পরিষদকে অবগত করলে তারা বিচারের আশ্বাস দেয়। পরে বিচার না পেয়ে আদালতে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে সহকারী শিক্ষক আবদুস সোবহান পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা স্কুলশিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





