স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
নওগাঁর রাণীনগরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবকের বাড়িতে অনশন করেছে (১৯) এক কলেজ ছাত্রী। অনশনের খবরে পালিয়েছে অভিযুক্ত যুবক সোয়াইব। বুধবার উপজেলার সিম্বা গ্রামে এ ঘটনা ঘটে। সর্বশেষ বৃহস্পতিবারও ওই কলেজ ছাত্রী অনশন করছিলেন।
এদিকে ওই তরুণী স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক সোয়াইবের বাড়িতে গেলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন। অনশনকারী তরুণীর দাবি, গত চার মাস আগে সোয়াইবের সঙ্গে তার বিয়ে হয়েছে।
ওই তরুণী বলেন, দুই বছর আগে সিম্বা গ্রামের সোয়াইবের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের মাধ্যমে গত আগস্ট মাসে গোপনে দুজন নোটারি পাবলিকের মাধ্যমেনিকাহনামা রেজিস্ট্রি করে বিয়ে করি। বিয়ের পর আমরা দুজন গোপনে কিছুদিন সংসারও করেছি।
ওই তরুণী আরও বলেন, এরপর আমাদের বিয়ের কথা জানাজানি হলে সোয়াইব ও তার পরিবার বিয়ে মেনে নিচ্ছিলেন না। বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করি। এরপর সোয়াইব আমার সঙ্গে সংসার করার প্রলোভন দিয়ে জামিন নিয়ে এসে সংসার করতে অসম্মতি জানান ও তার পরিবার আমাদের মেনে নিচ্ছেন না। তাই বাধ্য হয়ে বুধবার সকাল থেকে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছি।
তিনি আরও জানান, আমি যদি স্ত্রীর স্বীকৃতি না পাই, তাহলে এখানে জীবন দিব তাও অন্য কোথায় যাবো না।
এদিকে অভিযুক্ত যুবক সোয়াইবের বোন কাকলি পরিবারের অভিভাবক দাবি করে বলেন, মেয়েটি আমাদের বাড়িতে এসে মিথ্যা নাটক করছে। সে আদালতে মামলা করেছে, আমরা মামলায় জবাব দিব।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ গণমাধ্যমকে বলেন, অনশন করার বিষয়ে শুনেছি। তবে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








