স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, আশা জেডি ভ্যান্সের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৭ এএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আশা করেন, তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জা দ্বারা প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে যুবকদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
উষা শেষ পর্যন্ত ‘খ্রিষ্টধর্মে দীক্ষা’ নেবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স বলেন, ‘এখন প্রতি রোববার উষা আমার সঙ্গে গির্জায় যায়। এটা আমি প্রকাশ্যে বলেছি, এখন আমার প্রায় ১০ হাজার ঘনিষ্ঠ বন্ধুর সামনে বলব—আমি অবশ্যই আশা করি, কোনো না কোনোভাবে সে গির্জার দ্বারা প্রভাবিত হবে, যেমনটা আমি হয়েছি। হ্যাঁ, সত্যিই আমি তা চাই। কারণ, আমি খ্রিষ্টের বাণীতে (গস্পেল) বিশ্বাস করি। আমার প্রত্যাশা, একদিন আমার স্ত্রীরও একই উপলব্ধি হবে।’
তবে জেডি ভ্যান্স বলেন, ‘সে (উষা) যদি খ্রিষ্টধর্ম গ্রহণ না করে, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ, ঈশ্বর বলেছেন, প্রত্যেকের স্বাধীন ইচ্ছা আছে। তাই তা আমার জন্য কোনো সমস্যা নয়। এটি এমন একটি বিষয়, যা আপনি আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনের সঙ্গে আলোচনা করে সমাধান করতে পারেন।’
রিপাবলিকান পার্টির এই নেতা ২০১৯ সালে ক্যাথলিক ধর্মে দীক্ষা নেন। উষার সঙ্গে প্রথম সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, তাঁর স্ত্রীর সঙ্গে প্রথম যখন দেখা হয়েছিল, তখন তিনি (ভ্যান্স) নিজেকে সংশয়বাদী (অ্যাগনস্টিক) বা নাস্তিক ভাবতেন। যাহোক, তাঁদের সন্তানেরা খ্রিষ্টধর্মমতে বেড়ে উঠেছে। এমনকি তারা খ্রিষ্টান স্কুলে পড়াশোনা করে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











