স্বকর্মসংস্থানের মাধ্যমে দুগ্ধ শিল্পকে উজ্জীবিত করা সম্ভব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
দেশের খামারিদের কঠোর পরিশ্রমের ফলেই মাছ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার এমপি ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে গরুপ্রেমীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে রাখা কালে স্পিকার এ কথা বলেন।
তিনি বলেন, খামারিদের নিরলস পরিশ্রমের ফলেই দেশ আজ মাছ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং দুধেও শিগগিরই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।
তিনি আরো যোগ করেন, স্বকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দুগ্ধ ও মাংস শিল্পকে উজ্জীবিত করা সম্ভব। খামারিদের প্রণোদনা দিলে তারা আরো অনুপ্রাণিত। এরই ধারাবাহিকতায় দেশের পুষ্টি চাহিদাও মিটবে।
স্পিকার বলেন, প্রাণিসম্পদ খাতে সমৃদ্ধ জনশক্তি দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে। তাই বাজারজাতকরণ অসুবিধা দূর করা, দুধ সংরক্ষণে সক্ষমতা বৃদ্ধি এবং খামারিদের করোনার ক্ষতিজনিত সরকারি প্রণোদনা যথাযথভাবে বণ্টন করে এই শিল্পে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



