স্বপ্ন হলো সত্যি, মঙ্গলে যাচ্ছেন মার্কিনকন্যা অ্যালিসা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
মঙ্গলে যাচ্ছেন মার্কিনকন্যা অ্যালিসা
অ্যালিসা কারসন, প্রথম মানুষ হিসাবে তিনিই পা রাখবেন মঙ্গল গ্রহে। ছোট্ট অ্যালিসার স্বপ্ন ছিল একটাই। একদিন লালগ্রহে যাবে। বাবাকে প্রথমবার ছোট্ট অ্য়ালিসা ইচ্ছের কথা জানাতেই মিস্টার বার্ট কার্টসন আনন্দে নেচে উঠেছিলেন। লালগ্রহের জন্য বাবা ও মেয়ের হৃদপিণ্ড যেন সেদিন থেকেই একসঙ্গে স্পন্দিত হতে শুরু করে। সাত বছরের অ্যালিসাকে নিয়ে আলাবামার হান্টসভিলেতে একটি স্পেস ক্যাম্পে নিয়ে যান বার্ট। সেই থেকে শুরু।
স্বপ্ন সত্যি করার জন্য তাকে নির্দিষ্ট কক্ষপথে থাকতে হয়েছে দীর্ঘদিন। লক্ষ্য স্থির রাখতে হয়েছে বছরের পর বছর ধরে। ২০১৩ সালে মাত্র ১২ বছর বয়সেই নাসার সব ভিজিটর ক্যাম্পে প্রবেশের জন্য পাসপোর্ট পেয়ে ইতিহাস গড়ে ফেলেছিলেন অ্যালিসা।
নভোচার ক্রিস হ্যাডফিল্ড ১৯৬৯ সালে জানিয়েছিলেন, মঙ্গলে মানুষ চাইলে পা রাখতেই পারে। ষাটের দশকের প্রযুক্তিতে ভর করেই মানুষ মঙ্গলে পা রাখতে পারত বলে মনে করেছিলেন তিনি। এখন তো প্রযুক্তি অনেক উন্নত। তবে মঙ্গলে পা রাখার পর বিপদের আশঙ্কা রয়েছে নভোচরের। অর্থাৎ, মঙ্গল থেকে নভোচরদের ফিরে আসার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়। তবে এসব তুচ্ছ ঝুঁকি নিয়ে একটুও ভয় পাচ্ছেন না অ্যালিসা।
অ্যালিসা কারসন মঙ্গলে থাকবেন দু থেকে তিন বছর। এক্সপ্লোরেশন, ট্রি প্ল্যান্টেশন, মাটি পরীক্ষা, প্রাণ ও জলের খোঁজ, সবই তাকে করতে হবে একা। বুঝতেই পারছেন, কত বড় চ্যালেঞ্জ! কিন্তু অ্যালিসা এটাকে চ্যালেঞ্জ বলে ধরছেনই না। বলছেন, স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।
২০৩৩ সালে অ্যালিসার মঙ্গলে যাওয়ার কথা। অ্যালিসার বয়স তখন হবে ৩৩ বছর। ততদিনে অবশ্য প্রযুক্তি আরও উন্নত হবে। আর অ্যালিসাকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য নাসা সবরকম প্রস্তুতি শুরু করে দিয়েছে।
নাসার পাঠানো কিউরিওসিটি রোভার মঙ্গলে জলের খোঁজ পেয়েছিল। মঙ্গল গ্রহ ঠান্ডা ও শুষ্ক বলে ধারণা ছিল গবেষকদের। কিন্তু কিউরিওসিটি রোভার-এর দেওয়া তথ্য তাদের ধারণা বদলে দেয়।
বিজ্ঞানীরা মনে করেন, মঙ্গলে বিশেষ ধরনের লবণের অস্তিত্ব রয়েছে। সেই লবণ জলকে ফ্রিজিং পয়েন্টের নিচে কোনও এক অবস্থায় পৌঁছতে সাহায্য করে। মঙ্গলে জলের খোঁজে আরও অনেক পরীক্ষা করবেন অ্যালিসা।
পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব প্রায় ১৪০ মিলিয়ন মাইল। বেশিরভাগ সময় এই দূরত্ব বজায় থাকলেও প্রতি ১৫ বছরে পৃথিবী ও মঙ্গল ঘুরতে ঘুরতে বেশ কাছাকাছি চলে আসে। তখন দূরত্ব হয় প্রায় ৩৩.৯ মিলিয়ন মাইল। ২০১৮ সালে এমনটি হয়েছিল। ১৫ বছর পর ২০৩৩-এ ফের পৃথিবী ও মঙ্গল কাছাকাছি আসবে। সেই সময়ই অ্যালিসাকে পাঠাতে চায় নাসা।
মঙ্গলে যাওয়ার আগে একের পর এক প্রশিক্ষণ নিতে হয়েছে অ্যালিসাকে। মাইক্রোগ্র্যাভিটি, অক্সিজেনের অভাবে দেহে বিভিন্ন পরিবর্তন হয়। সেসব সমস্যার সঙ্গে তাকে জুঝতে হবে। তাছাড়া দিনের পর দিন শূন্যে ভেসে থাকাটাও বড় চ্য়ালেঞ্জ। সেসবের জন্য বছরের পর বছর ধরে ট্রেনিং করছেন অ্যালিসা।
একেবারে নতুন পরিবেশে সম্পূর্ণ একা। মানুষের দুনিয়া থেকে অনেক দূরে। অভিজ্ঞতা কেমন হবে তার! যে কাজ কোনও মানুষ করতে পারেনি, সেটাই করার সুযোগ পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার হ্যামন্ডে জন্মগ্রহণ করা অ্যালিসা। দুচোখ ভরে তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা সত্যি হবে। অ্যালিসা তো এখন থেকেই বলছেন, স্বপ্ন তা হলে সত্যি হয়! আসলেও স্বপ্ন সত্যি হয়।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

