ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:৩১:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

স্বামীর কবরে চিরনিদ্রায় বেবী মওদুদ

আপডেট: ০৬:০১ এএম, ২৬ জুলাই ২০১৪ শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা :index শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে স্বামীর কবরে শায়িত হলেন বেবী মওদুদ। প্রথমে ধানমন্ডি ঈদগাহ মসজিদ এবং পরে জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে দাফন করা হয়। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এ এন মাহফুজা খান বেবী মওদুদ জাতীয় প্রেসক্লাবে সকলের ভালবাসায় সিক্ত হন। রাত সাড়ে নয়টায় জাতীয় প্রেসক্লাবে বেবী মওদুদের মরদেহ আনা হলে সেখানে নেমে আসে শোকের ছায়া। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে বেবী মওদুদের কফিনে শেষ শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন। তিনি বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, এবং তথ্য কমিশনার সাদেকা হালিম এই সাবেক সাংসদের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও প্রকাশকদের সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় প্রেসক্লাবে জানাজায় সিপিবির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, আওয়ামী লীগ নেতা নূহ-উল আলম লেনিন ও জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করীম হেলাল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন অংশ নেন। এছাড়া সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক হাবিবুর রহমান মিলন, জগলুল আহমেদ চৌধুরী, শফিকুর রহমান, ফরিদ হোসেন, আজিজুল ইসলাম ভুঁইয়া, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব এম এ আজিজ, আবদুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খানও জানাজায় অংশ নেন । জাতীয় প্রেসক্লাবে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর বেবী মওদুদের মরদেহ রাত পৌনে এগারোটায় বনানী করবস্থানে নিয়ে যাওয়া হয় এবং তাঁর স্বামী অ্যাডভোকেট মো. হাসান আলীর কবরে তাকে দাফন করা হয়। এর আগে হাসপাতাল থেকে বেবী মওদুদের মরদেহ তাঁর ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে এশার নামাজের আগে এবং পরে ধানমন্ডির ঈদগাহ মসজিদে দুই বার জানাজা হয়। এর পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। বেবী মওদুদের মৃত্যুর খবর পেয়ে ইউনাইটেড হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুকে হারিয়ে প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন 'আমি আমার দীর্ঘদিনের একজন প্রিয় বন্ধুকে হারালাম।' আগামী ১ আগস্ট বেবী মওদুদের ধানমন্ডির বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ২৬.০৭.২০১৪