হবিগঞ্জে বজ্রপাতে চাচি-ভাতিজির প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
প্রতীকী ছবি
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে একে অন্যের চাচি-ভাতিজি। আজ শুক্রবার বিকেলে উপজেলার শিমুলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান- নিহতরা হলেন- শিমুলঘর গ্রামের রুবেল মিয়ার মেয়ে ছাদিয়া আক্তার (১২) ও সোহেল মিয়ার মেয়ে শান্তা আক্তার (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে একই পরিবারের তিনজন মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তারা ফান্দাউক-ছাতিয়ান সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনজন আহত হন।
পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছাদিয়া আক্তার ও শান্তা আক্তারকে ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অন্যজন শিমুলঘর গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তারের (২৫) হাসপাতালে চিকিৎসা চলছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুর আহসান জানান, নিহত দুইজনের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেয়া হবে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











