হরহামেশা ফেসবুকে সমস্যা হলে যা বুঝবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
মানুষের কাছে দিনে দিনে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে ফেসবুকে চালাতে গিয়ে বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়ছেন ব্যবহারকারীরা। তবে এখানে ফেসবুকের সার্ভারের সমস্যা নয়, ব্যবহারকারীদের ডিভাইসের সমস্যা থাকায় বিড়ম্বনা তৈরি হচ্ছে। কারণ, ফেসবুকের সার্ভার হরহামেশা সমস্যা হয় না।
মোবাইল ফোন, কম্পিউটার কিংবা রাউটারেও সমস্যা হতে পারে। ফেসবুক অ্যাপে সমস্যা থাকতে পারে, আবার আপনার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হতে পারে। অর্থাৎ সমস্যা কি সবার নাকি আপনার একার, তা কোনো কোনো ক্ষেত্রে খুঁজে বের করা কঠিন হয়ে যায়।
ফেসবুক চালাতে গিয়ে বিড়ম্বনা চিহ্নিত করতে ফেসবুকের সার্ভার ডাউন থাকলে বোঝার উপায় হচ্ছে- শুরুতেই ফেসবুকের প্ল্যাটফর্ম স্ট্যাটাস ওয়েবপেজ দেখুন। সেখানে কোনো সেবায় বিঘ্ন থাকলে দেখাবে। তবে পেজটি ফেসবুকের সার্ভারেই থাকে। সমস্যার ধরন বুঝে কখনও কখনও তথ্যগুলো হালনাগাদ না-ও থাকতে পারে।
টুইটারে #facebookdown খুঁজে দেখুন। অন্য ব্যবহারকারীদের টুইটে সময় দেখে বোঝার চেষ্টা করুন, একই সময় আর কেউ ফেসবুকে সমস্যার মুখে পড়েছেন কি না।
টুইটারে ঢুকে ফেসবুকের পেজ থেকে দেখে আসতে পারেন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো আপডেট দেওয়া হয়েছে কিনা। তবে আপনি যদি টুইটার, ইউটিউবসহ অন্যান্য জনপ্রিয় ওয়েবসাইট দেখতে না পারেন, তবে সমস্যা আপনার ডিভাইসে কিংবা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানেও (আইএসপি) হতে পারে।
জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বন্ধ থাকলে ব্যবহারকারীরা সচরাচর ডাউনডিটেকটর ডটকমে জানিয়ে থাকেন। এমন আরও কিছু সেবার ফেসবুক অংশ থেকে বোঝার চেষ্টা করতে পারেন। যেমন ডাউন ফর এভরিওয়ান অর জাস্ট মি, ইজ ইট ডাউন রাইট নাউ কিংবা আউটেজ ডট রিপোর্ট।
ওয়েব ব্রাউজার থেকে ফেসবুক দেখতে না পারলে অ্যাপ থেকে দেখার চেষ্টা করুন। অ্যাপে সমস্যা পেলে স্মার্টফোন বা ট্যাবের ব্রাউজারে দেখতে পারেন।
ব্রাউজারের ক্যাশ ও কুকিজ পরিষ্কার করে দেখতে পারেন। সেটিংসে অপশনগুলো পাবেন।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে ডিভাইসের ম্যালওয়্যার স্ক্যান করতে পারেন।
ডিভাইস বন্ধ করে চালু (রিস্টার্ট) করে দেখতে পারেন।
অনেক সময় স্থানীয়ভাবে ফেসবুক বন্ধ রাখা হয়। সেটা বুঝতে চাইলে ভিপিএন ব্যবহার করে পরীক্ষা করা একটি উপায়।
কোনো কিছুতেই কিছু না হলে ধরে নিতে হবে আপনার ইন্টারনেটে সমস্যা। হয় সংযোগ বন্ধ আছে, নয়তো গতি কম। আবার একসঙ্গে অনেক মানুষ এক নেটওয়ার্কে যুক্ত হলেও সমস্যা দেখা দিতে পারে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







