ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:১৮:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

হলদে পাখি বা বেনে বৌ

আপডেট: ১০:০৩ এএম, ২৪ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার

holday pakhi-01 2অনু সরকার : হলদে পাখি হলদে পাখি হলদে পাখির বৌ/শস্যে ক্ষেতে তুলতে গেছো মিষ্টি মধুর মৌ/শরীর তোমার ঠিক যেনো গো হলুদ দিয়ে মাখা/চোখ দুটি কী কাজল দিয়ে তুলির টানে আঁকা/ হ্যা রূপবতি পাখি হলদে পাখি বা বেনে বৌ৷ ওর গায়ের চকচকে হলুদ রঙ চোখে ধাঁধাঁ লাগিয়ে দেয় যেনো৷ রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই হলদে পাখি বা বেনে বৌয়ের দেখা মেলে৷ পাখিটি আমাদের দেশসহ ভারত, শ্রীলংকা, মায়ানমার, ইন্দোনেশিয়াসহ ক্রান্তীয় দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও দেখা যায়৷ ইংরেজিতে হলদে পাখিকে বলা হয় black hooded oriol৷ আবার, বাংলাদেশে এই পাখির আরেকটি প্রজাতি আছে, যা চৈতার বউ নামে পরিচিত৷ যার ইংরেজি নাম Eurasian Golden Oriole৷ হলদে পাখির ডানা ও পুচ্ছে কালো রঙসহ দেহের বাকি অংশ সোনালি হলুদ রঙের চোখে স্পষ্ট কালো রেখা দেখা যায়৷ আকৃতি প্রায় পাতি কাকের সমান৷ স্ত্রী পাখি পুরুষের তুলনায় অপেক্ষাকৃত ফ্যাকাসে ও অধিক সবুজ রঙের৷ এটি কর্কশ স্বরে 'চীয়া' 'চীয়া' বোলে ডাকে এবং 'পীলোলো' শব্দে শিস দেয়৷ কীটপতঙ্গ, ফল ও ফুলের নির্যাস প্রিয়৷ এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বাসা বাঁধে৷ ২-৩টি ডিম পাড়ে৷ বাসার সব কাজে স্ত্রী-পুরুষ উভয়ে অংশ নেয়৷ দেশের উত্তর অঞ্চলে বেশ দেখা যায় এই পাখি৷ Black–haeded Oriole, Oriolus xanthornus হলদে পাখি নামে পরিচিত৷ মাথা, গলা ও ঊর্ধ্ব-বক্ষ, ডানা ও পুচ্ছে কালো রংসহ দেহের অবশিষ্ট অংশ উজ্জ্বল সোনালি হলুদ রঙের৷ ঠোঁট গোলাপি ও চোখ গাঢ লাল৷ এদের প্রজননকাল মার্চ থেকে জুলাই৷ ২৪ ডিসেম্বর ২০১৩