হাজিদের নিরাপত্তায় প্রথমবারের মত নারী সেনা মোতায়েন সৌদিতে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ইতিহাসে প্রথমবারের মতো হাজিদের নিরাপত্তায় মক্কায় নারী সেনা মোতায়েন করেছে সৌদি আরব সরকার। গত এপ্রিল থেকে তারা কাজ করছেন। যুবরাজ সালমানের ‘ভিশন ২০৩০’ শীর্ষক সংস্কার পরিকল্পনার আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খবর রয়টার্স-এর।
সৌদি আরবকে রক্ষণশীল সমাজ থেকে ধীরে ধীরে বের করে আনার উদ্যোগ নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি দেশে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের কাজ শুরু করেছেন। রক্ষণশীল মুসলিম রাষ্ট্রে বৈচিত্র্য এনে এর আধুনিকায়ন করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এর উদ্দেশ্য।
রয়টার্স বলছে, এই নারী সেনাদের একজন মোনা। খাকি রঙের সামরিক পোশাক, লম্বা জ্যাকেট, ঢিলেঢালা ট্রাউজার, মাথায় কালো ক্যাপ আর কালো কাপড়ে মুখ ঢেকে এবারের হজের সময় হাজিদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন তিনি। বাবার অনুপ্রেরণাতেই মোনার সেনাবাহিনীতে যোগ দেওয়া। আর পবিত্র শহর মক্কায় হজের নিরাপত্তার দায়িত্ব নেওয়া সৌদি আরবের প্রথম নারী সেনা দলেরও একজন তিনি।
মসজিদের সামনে দাঁড়িয়ে মোনা বলেন, 'আমি প্রয়াত বাবার যাত্রা সম্পন্ন করতে তার পদাঙ্ক অনুসরণ করছি। হাজিদের সেবায় কাজ করা খুবই মহৎ এবং সম্মানজনক।'
যুবরাজ সালমান তার ‘ভিশন ২০৩০’ শীর্ষক এই সংস্কার পরিকল্পনার আওতায় সৌদি নারীদের জীবন বদলে দেওয়া কিছু উদ্যোগ নিয়েছেন। অভিভাবকের অনুমতি ছাড়া নারীদের ভ্রমণ করা, গাড়ি চালানো, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার মতো আরও বেশকিছু ক্ষেত্রে সৌদি আরবে নারী অধিকার প্রতিষ্ঠা করেছেন যুবরাজ।
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










