হারানো গয়না মিলল বাড়িতেই, তবুও পুলিশ হেফাজতে ২০ ঘণ্টা নির্যাতন!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতের কেরালার তিরুবনন্তপুরম জেলায় পুলিশের হেফাজতে দীর্ঘ সময় ধরে মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ এনেছেন এক দলিত নারী। অভিযোগকারী ৩৬ বছর বয়সি বিন্দু নামের ওই নারী বলেন, একটি চুরির মামলায় তার বিরুদ্ধে ভুল অভিযোগ এনে পুলিশ প্রায় ২০ ঘণ্টা ধরে তাঁকে থানায় আটকে রাখে, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না দিয়ে এবং পানীয় জল না দিয়ে তাকে অসহায় অবস্থায় রাখে।
পরে প্রমাণিত হয়, যার জন্য তাকে আটক করা হয়েছিল, সেই হারটি মূলত হারায়নি; বরং বাড়ির মধ্যেই পাওয়া যায়। তবু অভিযোগ উঠেছে, পুলিশ তাকে আরও কয়েক ঘণ্টা থানায় বসিয়ে রাখে।
ভুক্তভোগী বিন্দু জানান, ১৩ মে বিকেল ৩টায় তাকে তলব করে নিয়ে যাওয়া হয় তিরুবনন্তপুরমের পেরুরকাদা থানায়। তাকে ছাড়া হয় পরদিন ১৪ মে দুপুর ১২টায়। তিনি মাত্র তিন দিন আগে যে বাড়িতে কাজ শুরু করেছিলেন, সেই বাড়ির মালিক এক হারিয়ে যাওয়া হার সংক্রান্ত চুরির অভিযোগ করেন। অ ভিযোগের ভিত্তিতে বিন্দুকে থানায় ডেকে নেওয়া হয়।
বিন্দুর অভিযোগ, তিনি বারবার কান্না করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও পুলিশ তাকে ছাড়তে রাজি হয়নি। রাতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হয়নি। গভীর রাতে পুলিশ তাঁকে তার পনাভুরের বাড়িতে নিয়ে গিয়ে চুরির হার খুঁজে তল্লাশি চালায়। এরপর আবার তাকে থানায় ফিরিয়ে আনা হয়। এ সময় তাকে এক ফোঁটা পানিও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিন্দু।
পরদিন সকালে সেই বাড়ির মালিক থানায় এসে জানান, হারটি তাদের বাড়িতেই পাওয়া গেছে। এরপর পুলিশ বিন্দুকে মুক্তি দেয়। কিন্তু তাতেও তাকে আরও কয়েক ঘণ্টা থানায় বসিয়ে রাখা হয় এবং ফোন ফিরিয়ে না দিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ।
নিজের সঙ্গে হওয়া এই মানসিক নিপীড়নের বিচার চেয়ে বিন্দু রাজ্যের মুখ্যমন্ত্রী, তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী ও পুলিশের মহাপরিচালকের কাছে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পরে স্থানীয় বিধায়ক ডি. কে. মুরালি বিন্দুর বাড়ি গিয়ে তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে নিয়েছেন।
ভারতে দলিত নারীরা এখনও নানা স্তরে বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। কেরালার ঘটনাটি সেই দীর্ঘদিনের কাঠামোগত নিপীড়নের একটি সাম্প্রতিক দৃষ্টান্ত।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






