১০ মিনিট হাসলে যেসব উপকার পাবেন
স্বাস্থ্য ডেস্ক: | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ২০ অক্টোবর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
মনোবিদ অ্যানি বাড়ৈ এর মতে, একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে ১০ থেকে ১২ বার হাসেন। আর একটি শিশু সারাদিনে কমপক্ষে ১০০ বার হাসে। শিশুরা মন থেকে হাসে আর বড়রা হাসতে গেলে পারিপার্শ্বিকতা নিয়ে ভাবতে শুরু করে।- কিন্তু একজন প্রাপ্ত বয়ষ্ক মানুষ যদি মন থেকে হাসে তাহলে সুখ, আনন্দ আর সুস্থতা পেতে পারে। চিকিৎসকেরা বলেন, হাসির মাধ্যমে মানসিক চাপ কমানো যায়। হাসলে রক্তচাপ ঠিক থাকে। গবেষণায় দেখা গেছে, কেউ যদি দিনে ১০ মিনিট মন খুলে হাসে তাহলে তার স্নায়ুবিক সমস্যা দূর হতে পারে। হাসলে আরও অনেক উপকার পেতে পারেন।
মনসিক সুস্থতা: প্রাণখুলে হাসলে মানসিক চাপ কমে। ফলে উদ্বেগ উৎকণ্ঠা দূর হয়। চিকিৎসকেরা বলেন, হাসলে ‘স্ট্রেস হরমোন’ কর্টিসোল ও এপিনেফ্রিনের ক্ষরণ অনেকাংশে কমে যায়। বদলে সুখী হরমোনের ক্ষরণ বাড়ে। ফলে মানসিক চাপ স্বাভাবিক নিয়মেই কমে আসে। মানসিক সুস্থতা বাড়ে।
অক্সিজেনের মাত্রা বাড়ে: শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে স্নায়ুর সমস্যাসহ নানা রোগ বেড়ে যায়। হাসি এমন একটি ব্যায়াম যেটি শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। নিয়মিত হাসলে শরীরের কোষ ও কলাগুলোতে অক্সিজেন সরবরাহ বাড়ে। হাসলে ফুসফুস ও হার্টে অক্সিজেন সরবরাহ বাড়ে। ফুসফুসে অক্সিজেন সরবরাহ ঠিকঠাক হলে শ্বাসের সমস্যা কমে যায়। এ ছাড়া সংক্রমণজনিত অসুখ-বিসুখও দূরে থাকে।
হৃদরোগের ঝুঁকিও কমে: হাসলে হার্ট ভালো থাকে। কারণ হাসলে হার্টে রক্ত ও অক্সিজেন চলাচল ঠিক থাকে। হৃদ্পেশিগুলোর ব্যায়ামও হয়ে যায়। ফলে হার্টের রোগের ঝুঁকি অনেক কমে যায়।
ব্যথাবেদনা কমবে: গবেষকরা বলছেন, হাসলে শরীরে এন্ডরফিনের ক্ষরণ বাড়ে। যা পেশির শক্তি বাড়াতে পারে। এতে সহ্যশক্তি বাড়ে এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা কমে যায়।
ওজন কমায়: চিকিৎসকেরা বলেন, প্রতিদিন ১০ মিনিট থেকে ১৫ মিনিট হাসলে ৪০ ক্যালোরি পর্যন্ত পুড়তে পারে। এতে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
হাসলে রাগ ও বিরক্তি কেটে যায়। যা আপনাকে স্বস্তি দিতে পারে। হাসুন, ভালো থাকুন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










