৩৩ বছর পর জানলেন তিনি আসলে নারী!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার
প্রতীকী ছবি
৩৩ বছর পর জানলেন তিনি আসলে নারী! ৩৩ বছর ধরে নিজেকে পুরুষ জানতেন চীনের বাসিন্দা চেন লি (ছদ্মনাম)। সম্প্রতি ক্রোমোজোম পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে জানালেন, জৈবিকভাবে তিনি আসলে একজন নারী! এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের বাসিন্দা চেন লির জীবনে।
প্রথমে চিকিৎসকদের কথায় বিশ্বাস করতে পারছিলেন না চেন। এরপর বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো ও নিজের শরীরের পরিবর্তনগুলো বুঝে ধীরে ধীরে নিজেকে সামলে নেন। সিচুয়ানের ছোট একটি শহরের বাসিন্দা চেন লির বয়ঃসন্ধিকাল থেকে অনিয়মিত প্রস্রাবের সমস্যায় ভুগতেন। সমস্যার সমাধানে চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেছিলেন। সেই অস্ত্রোপচারের পর গত ২০ বছরেরও বেশি সময় ধরে প্রস্রাবের সাথে রক্ত আসে তার।
মাসের নির্দিষ্ট একটি সময়ে চেন প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে পেটে অস্বস্তি অনুভব করেন। চিকিৎসকরা ধারণা করেন, হয়তো অ্যাপেনডিসাইটিস হয়েছে চেনের। এজন্য চিকিৎসাও নেন চেন। কিন্তু চিকিৎসার পরও তার শরীরে আগের সব উপসর্গ অব্যাহত থাকে। গত বছর তিনি প্রস্রাবের পুরনো সমস্যা নিয়ে আবারও চিকিৎসকের কাছে যান। সেই সময় বেরিয়ে আসে তার শারীরিক সমস্যার প্রকৃত কারণ।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চেনের শরীরে নারীদের যৌন ক্রোমোজোম রয়েছে। ঋতুস্রাবের কারণে তার প্রস্রাবে মাসের নির্দিষ্ট সময়ে রক্ত আসে এবং পেটে অস্বস্তি অনুভব করেন। তার শরীরে একটি জরায়ু এবং ডিম্বাশয়সহ নারীদের প্রজনন অঙ্গও রয়েছে। তার নারী যৌন হরমোন এবং ডিম্বাশয়ের কার্যকলাপের মাত্রা সুস্থ প্রাপ্তবয়স্ক নারীদের মতোই তুলনীয়।
কিন্তু চেন চাচ্ছিলেন নিজেকে পুরুষ হিসেবেই প্রতিষ্ঠা করতে। তাই তার শরীর থেকে নারী প্রজনন অঙ্গগুলো সরানোর জন্য অনুরোধ করেন চিকিৎসকদের। গত ৬ জুন তার তিন ঘণ্টার অস্ত্রোপচার হয় এবং ১০ দিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


