৬ গ্রামীণ নারীকে সম্মাননা দিলো ‘আলোকিত শিশু’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
আন্তর্জান্তিক গ্রামীণ নারী দিবসকে সামনে রেখে সম্প্রতি, ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও ‘ইউকে এইড’ এর সহায়তায় ‘আলোকিত শিশু’ ও ‘ভলান্টিয়ার অপরচুনিটিজ’ কর্তৃক আয়োজিত হলো ‘আলোকিত গ্রামীণ নারী সম্মাননা ২০২১’ অনুষ্ঠান।
রাজধানীর খামারবাড়ি সড়কে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) তে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এই আয়োজনের মূল স্লোগান ছিল ‘গ্ৰামীণ নারী দিবসের দাবি, ঘরে ঘরে নারীর কাজের স্বীকৃতি’।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আলোকিত গ্রামীণ নারীদের সফল হয়ে ওঠার পেছনের গল্পগুলো জানা এবং তাদের কমিউনিটিতে অসাধারণ নেতৃত্ব বা অবদানের জন্য সন্মাননা প্রদান করা।
মূলত দুইটি ক্যাটাগরিতে তিনজন করে এই সন্মাননা প্রদান করা হয়েছে, ক্যাটাগরিগুলো হল ‘গ্রামীণ নারী উদ্যোক্তা’ ও ‘গ্রামীণ নারী নেতৃত্ব’।
গ্রামীণ নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে বিজয়ী তিন নারী হলেন-জমিলা বেগম, শাপলা দেবী ত্রিপুরা ও শিরিন আক্তার আশা। এবং গ্রামীণ নারী নেতৃত্ব ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন- খুজিস্থা বেগম জোনাকী, সাবিত্রী হেমব্রম ও মনিষা মীম নিপুণ।
পুরস্কার বিতরণের পাশাপাশি গ্রামীণ নারীদের প্রাপ্য সম্মান, স্বীকৃতি ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে দেশব্যপী আটটি বিভাগের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কর্তৃক সাক্ষরিত ১১ হাজার লিখিত অঙ্গীকারনামা মানুষের জন্য ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করা হয়।
‘স্বাক্ষর হোক পরিবর্তনের অঙ্গীকারনামায়’ শীর্ষক এই আয়োজনে লক্ষ্য ছিল ১০ হাজার তরুণের হতে গ্রামীণ নারীর কাজের স্বীকৃতিস্বরূপ অঙ্গীকার ও স্বাক্ষর সংগ্রহ করা। এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১১ হাজার তরুণ গ্রামীণ নারীদের জন্য ভিন্নরূপী অঙ্গীকার যেমন- নারীর প্রতি পারিবারিক সহিংসতারোধ, বাল্যবিবাহ রোধ, গ্রামীণ নারীর সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারি বরাদ্দ নিশ্চিতসহ বিভিন্ন অঙ্গীকার লিখে ও স্বাক্ষর করে সংহতি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংসদ সদস্য আরোমা দত্ত। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন রেজোয়ান হক, প্রধান বার্তা সম্পাদক, মাছরাঙা টেলিভিশন; শম্পা রেজা, অভিনেত্রী ও অ্যাক্টিভিস্ট; রাশেদ মুজিব নোমান, প্রতিষ্ঠাতা, হিউম্যানিটি ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন; আহসান ভুঁইয়া, প্রতিষ্ঠাতা, পরিবর্তন করি; তাওহিদা জাহান, সহকারি অধ্যাপক ও চেয়ারপার্সন, যোগাযোগ বৈকল্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; বিপাশা শারমিন হোসেন, সিনিয়র টেকনিকাল এডভাইজার, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ; রেজওয়ানুল হক জামি, হেড অফ ই-কর্মাস, এটুআই ও বনশ্রী মিত্র নেওগী, জেন্ডার এডভাইজার, মানুষের জন্য ফাউন্ডেশন।
এছাড়াও উপস্থিত ছিলেন দুই ক্যাটেগরির বিচারক প্যানেল- এলেন সেলিমা হোসেন, প্রোগ্রাম ও প্রকল্প পরিচালক, বেটারস্টোরিজ লিমিটেড; সারাহ জিতা, জাতীয় পরামর্শদাতা, ইউএনডিপি; তানজিরাল দিলশাদ দিতান, প্রতিষ্ঠাতা, ক্রেয়নম্যাগ; নাসিমা আক্তার নিশা, যুগ্ম সম্পাদক, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ; শবনম মুশতারী, কান্ট্রি ম্যানেজার, লিডারশিপ ইন মোশন ও সামিয়া আফরিন, ব্যবস্থাপনা পরিচালক, ফোর্ট্রেস ভেনচারস লিমিটেড।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


