৭০ শতাংশ তরুণ প্রযুক্তিনির্ভর দেশ গড়বে: পলক
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৬ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার
দেশের ৭০ শতাংশ তরুণ প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়বে: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের ৭০ শতাংশ তরুণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়বে। এ লক্ষ্যে বর্তমান সরকার সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
আজ শুক্রবার বিকালে জেলার সিংড়া উপজেলায় কলম ক্রিকেট একাডেমীর উদ্বোধন উপলক্ষে কলম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নত দেশের কাংখিত লক্ষ্যে উপনীত হতে চলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’র আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গড়তে কান্ডারী হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশের এই প্লাটফরমের চালিকাশক্তি হচ্ছে দেশের ৭০ শতাংশ তরুণ। বর্তমানে দেশের সাড়ে চারকোটি শিক্ষার্থীকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। অপার সম্ভাবনাময় এই শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশ গড়তে হবেন মূল চালিকা শক্তি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’-এই মন্ত্রে উজ্জীবিত একজন খেলোয়াড় জানেন কিভাবে বিজয়ের আনন্দ উপভোগ করতে হয় আর কিভাবে পরাজয় বরণ করে নিয়ে পরবর্তি লড়াইয়ের প্রস্তুতি নিতে হয়। ক্রীড়াঙ্গন খেলোয়াড়দের সুস্থ্য জীবন দেয়, মাদকাসক্তি ও জঙ্গীবাদের কালোথাবা থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই প্রগতিশীল অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধুলা করতে হবে। এ ব্যাপারে অভিভাবকবৃন্দের উচিৎ তাদের সন্তানদের উদ্বুদ্ধ করা।
‘কলম ক্রিকেট একাডেমী’র সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, উপ-কর কমিশনার গোলাম কিবরিয়া, কলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইনুল হক চুন্নু প্রমুখ।
পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী কলম ক্রিকেট একাডেমীকে প্রয়োজনীয় ক্রিকেট সামগ্রী হস্তান্তর করেন এবং শীতার্ত মানুষের মাঝে একহাজার দুইশ’ কম্বল বিতরণ করেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







