৭ শিশুকে হত্যা, সেই নার্সের আমৃত্যু কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের সিরিয়াল কিলার নার্স লুসি লেটবিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ আগস্ট) ম্যানচেস্টারের ক্রাউন আদালতে এই রায় ঘোষণা করা হয়।
রায়ে বিচারক বলেছেন, সাত শিশুকে হত্যার ‘দুঃখজনক’ ঘটনায় লুসিকে আজীবন কারাগারে কাটাতে হবে এবং তিনি কোনোদিনই ছাড়া পাবেন না।
৩৩ বছর বয়সী লুসি লেটবি যুক্তরাজ্যের ইতিহাসে মাত্র তৃতীয় জীবিত নারী যাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো।
চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটের সাবেক এ নার্সকে আধুনিক ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে জঘন্য শিশু সিরিয়াল কিলার হিসেবে অভিহিত করা হচ্ছে। সাত শিশুকে হত্যা কারা ছাড়াও ছয় শিশুকে হত্যাচেষ্টার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
লুসিকে এই কারাদণ্ড দিয়ে বিচারক গোস বলেছেন, ‘এটি ছিল সবচেয়ে ছোট ও দুর্বল শিশুদের বিরুদ্ধে শিশু হত্যার অমানবিক, পরিকল্পিত নিষ্ঠুরতা। লুসি জানতেন তার এই ধরনের নিষ্ঠুরতা শারীরিক ও মানসিক ক্ষতি করবে।’
বিচারক আরও বলেছেন, লুসি যা করেছেন তা নার্সিং ও শিশুদের যত্নের ক্ষেত্রে মানুষের যে সহজাত প্রবৃত্তি রয়েছে সেটি তার পরিপন্থি। বিচারক গ্রোস জানিয়েছেন, এই বিচার প্রক্রিয়া চলার সময় লুসি দাবি করেছেন তিনি শিশুদের কোনো ক্ষতি করেননি। যা ছিল সুষ্পষ্ট একটি মিথ্যাচার।
লুসি ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত এসব হত্যাকাণ্ড ঘটান। এসব শিশুকে হত্যা করতে তিনি বেশ কয়েকটি পন্থা অবলম্বন করেছেন। তিনি কোনো শিশুকে হত্যা করতে তাদের ধমনী বা শিরায় ইনজেকশনের মাধ্যমে বাতাস প্রবেশ করিয়ে দিয়েছিলেন, কাউকে অতিরিক্ত দুধ পান করিয়েছিলেন অথবা শরীরে ইনসুলিন প্রবেশ করিয়ে বিষক্রিয়া ঘটিয়ে হত্যা করেছিলেন।
তার অধীনে যেসব শিশু ছিল তাদের বেশিরভাগই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











