৮ দিন পর পৃথিবীতে ফিরলেন সৌদি নারী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ৩১ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
অবশেষে টানা ৮ দিন মহাকাশে অবস্থানের পর পৃথিবীতে ফিরে এসেছেন সৌদি আরবের নারী নভোচারী রায়ানাহ বারনাভিসহ চার জন। তার সঙ্গে মিশন থেকে ফিরেছেন সৌদির এক পুরুষ নভোচারী। তার নাম আলী আল-কারনি। তিনি পেশায় যুদ্ধবিমানের পাইলট।
স্থানীয় সময় গত রবিবার (২২ মে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করেন তারা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৮ দিন বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালান এ নভোচারীরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বুধবার ফ্লোরিডাতে ফেরেন তারা। খবর আরব নিউজের।
এই মিশনে এবার যোগ দেন সৌদি আরবের দুই নভোচারী। সৌদির এই দুই মহাকাশচারীর একজন রায়ানাহ বারনাভি। তিনি একজন স্তন ক্যানসার গবেষক। এছাড়া তিনি হলেন মহাকাশ ভ্রমণে যাওয়া সৌদির প্রথম নারী।
তাদের বহনকারী স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার মেক্সিকো উপসাগরের উপকূলীয় শহর পানামা সিটিতে অবতরণ করে। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে তাদের সময় লাগে ১২ ঘণ্টা।
ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার সঙ্গে সঙ্গে `থাম্পবস আপ` দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ওই নারী। সেখানে উপস্থিত অন্যদের সহায়তায় ক্যাপসুল থেকে একে একে নেমে আসেন চার নভোচারী। এর পর তারা হেলিকপ্টারে আরোহন করেন। তাদের উড়োজাহাজে করে কেপ কানাভেরালে নিয়ে যা্ওয়া হবে। সেখানে তারা তাদের স্বজনদের সঙ্গে মিলিত হবেন।
অ্যাক্সিওম মিশন ২ (অ্যাক্স-২) নামের এই মিশনের অপর দুই সদস্য হলেন পেগি হুইটসন ও জন শফনার। পেগি মার্কিন মহাকাশ সংস্থা নাসার একজন সাবেক মহাকাশচারী। তিনি চতুর্থবারের মতো আইএসএসে যাচ্ছেন।
শফনার পেশায় ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এই ব্যক্তি মিশনটিতে পাইলট হিসেবে কাজ করেন।
আগে একবার সৌদির এক নভোচারী মহাকাশ অভিযানে গিয়েছিলেন। তিনি প্রিন্স সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ। সৌদির বিমানবাহিনীর সাবেক এই পাইলট ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র আয়োজিত মহাকাশ ভ্রমণে অংশ নিয়েছিলেন।
সৌদি আরব ২০১৮ সালে সৌদি স্পেস কমিশন প্রতিষ্ঠা করে। মহাকাশে নভোচারী পাঠানোর জন্য সংস্থাটি গত বছর একটি প্রকল্প চালু করে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


