৯৮ শতাংশ ভোটে তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়ার জয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
তানজানিয়ার বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান। শনিবার (১ নভেম্বর) নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলে দেখা যায়, গত বুধবারের নির্বাচনে তিনি ৯৭ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রধান প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া এবং ভোটের আগেই বিরোধীদের দমন-পীড়নের অভিযোগে নির্বাচনের দিন রাজধানীসহ বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা হাসানের ব্যানার ছিঁড়ে ফেলে ও সরকারি ভবনে আগুন দেয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে।
বিরোধী দল চাদেমা জানিয়েছে, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। তবে জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে, নিশ্চিত তথ্য অনুযায়ী তিনটি শহরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ থাবিত কম্বো আল জাজিরাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, কোনো অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। নিহতের সরকারি কোনো পরিসংখ্যানও সরকারের কাছে নেই বলে দাবি করেন তিনি।’
নির্বাচন কমিশনের হিসাবে, বুধবারের নির্বাচনে সামিয়া ৩ কোটি ২০ লাখ ভোটের মধ্যে প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়েছেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ভোটের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও বহু আহত হয়েছে। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য যাচাই কঠিন হয়ে পড়েছে।
সরকার সহিংসতার মাত্রা কমিয়ে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। অস্থিরতা দমনে দেশজুড়ে কারফিউও বাড়ানো হয়েছে।
এদিকে তানজানিয়ায় গত সপ্তাহের বিতর্কিত নির্বাচনের ফলাফল নিয়ে শুরু হওয়া আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। দেশটির বিরোধী দল এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






