২৭ মার্চ ঢাকায় হতে পারে হাসিনা-মোদি বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ঢাকায় পরিকল্পিত দ্বিপক্ষীয় বৈঠকটি আগামী ২৭ মার্চ অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
১২:১৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
করোনায় প্রাণ গেল আরও ১৬ জনের
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১২৭ জন। শনাক্ত হয়েছে আরও ৩৬৯ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জনে।
০৩:৪৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
হাঙ্গেরিকে করোনা টিকা দেবে বাংলাদেশ, চেয়েছে বলিভিয়াও
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার করোনাভাইরাসের ভ্যাকসিন চেয়েছে। এছাড়া বলিভিয়াও টিকা চেয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
০৩:৩৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
রোহিঙ্গাদের আশ্রয়, বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারে নৃশংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
০২:৪৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
ইউরোপে স্বামী পরিত্যক্তা ভাতা নেই, বাংলাদেশে আছে: তথ্যমন্ত্রী
ইউরোপে স্বামী পরিত্যক্তা ভাতা না থাকলেও বাংলাদেশে আছে বলে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইউরোপে যদি কোনো স্ত্রীকে স্বামী ডিভোর্স দেয়, কোনো ভাতা পায় না। কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বামী পরিত্যক্তা ভাতা চালু করেছেন।
০১:৩৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
সংযুক্ত আরব আমিরাত বিদেশিদের নাগরিকত্ব দেবে
সংযুক্ত আরব আমিরাত বলেছে, তারা প্রথমবারের মতো বিদেশিদের নাগরিকত্ব প্রদান করবে। বিশেষ করে যারা উপসাগরীয় অঞ্চলের মান উন্নয়নে কাজ করবে।
১১:৫৪ এএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৩৬৩
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১১১ জন। শনাক্ত হয়েছে আরও ৩৬৩ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জনে।
০৩:৫৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
পরীক্ষার ফল নিয়ে বিরূপ মন্তব্য করবেন না: প্রধানমন্ত্রী
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ফলাফল নিয়ে তিক্ততা সৃষ্টি করা ঠিক না। শিক্ষার্থীরা যাতে হতাশাগ্রস্ত না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না।
১২:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
করোনায় সাড়ে ৮ মাস পর সর্বনিম্ন মৃত্যু
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। যা গত সাড়ে ৮ মাস পর সবচেয়ে কম। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪ জন। শনাক্ত হয়েছে আরও ৪৫৪ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জনে।
০৪:০১ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
পিকনিকের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
ফরিদপুরের মধুখালীতে পিকনিকের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বাগাট খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
১১:২৯ এএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
ঢাকা থেকে টিকা যাচ্ছে জেলায় জেলায়
আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনার টিকা দেয়া শুরু হবে। ইতোমধ্যে জেলাগুলোতে টিকা পাঠানো শুরু হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি জেলায় টিকা পৌঁছে যাবে বলে জানা গেছে। বৃহস্পতিবার টিকার প্রথম চালান গেছে বরিশাল ও ভোলা জেলায়।
১১:০০ এএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
মন্ত্রী-সচিবসহ দ্বিতীয় দিনে টিকা নিলেন ৫৪২ জন
ঢাকার পাঁচটি হাসপাতালে দ্বিতীয় দিনে দুজন প্রতিমন্ত্রীসহ ৫৪১ জনকে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।
১০:৩১ এএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
করোনায় প্রাণ গেল আরও ১৫ জনের
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮৭ জন। শনাক্ত হয়েছে আরও ৫০৯ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে।
০৩:৪৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
করোনার টিকা নেয়া সবাই ভালো আছেন: স্বাস্থ্যমন্ত্রী
পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে, তার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপনারা ভয় পাবেন না।
০১:৫৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশের সঙ্গে কোনো দেশের বৈরী সম্পর্ক নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পররাষ্ট্র নীতির মূলমন্ত্র হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এই নীতিমালা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন। আর এই নীতিমালা অনুসরণ করেই আমরা আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছি।
০১:২২ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পৃথিবীর সবচেয়ে নিরাপদ: ফ্লোরা
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ টিকা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা।
০১:১০ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
এমপি হিসেবে প্রথম টিকা নিলেন প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক
সংসদ সদস্যদের (এমপি) মধ্যে প্রথম টিকা নিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি এই টিকা নেন।
০১:০২ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
রাজধানীর পাঁচ হাসপাতালে করোনার টিকা দেয়া শুরু
রাজধানীর পাঁচ হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এদিন ৪০০ স্বাস্থ্যকর্মী টিকা নেবেন।
১২:৪৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
দেশে করোনার প্রথম টিকা নিলেন নার্স রুনু
বাংলাদেশের ইতিহাসে প্রথম করোনাভাইরাসের টিকা গ্রহণ করলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা।
০৪:২৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
করোনা টিকাদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশে প্রাথমিকভাবে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম। আজ বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
০৪:২৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
টিকায় অগ্রাধিকার পাবেন কারা, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের টিকার অগ্রাধিকার প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর লিখিত প্রশ্নের জবাব দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ তালিকা প্রকাশ করেন।
০৩:৫১ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ
করোনাভাইরাসের বিস্তার রোধে আজ বুধবার (২৭ জানুয়ারি) রাজধানী ঢাকায় টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।
১২:১৮ এএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৫১৫
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৫ জন। শনাক্ত হয়েছে আরও ৫১৫ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জনে।
০৪:১১ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
‘জলবায়ু ব্যর্থতায় বৈশ্বিক রাজনৈতিক সদিচ্ছার অভাবই দায়ী’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিশ্বব্যাপী উদ্যোগ গ্রহণে ব্যর্থতার জন্য অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবই দায়ী। তিনি বলেন, যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ভবিষ্যতের ক্ষয়ক্ষতি হ্রাস করার প্রক্রিয়াও অনুরূপ গুরুত্বপূর্ণ।
০১:০৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ



































