করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ৫২৫
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৪৯ জন। শনাক্ত হয়েছে আরও ৫২৫ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জনে।
০৪:০৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে খোন্দকার ইব্রাহীম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফুসফুসে সংক্রমণজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ'তে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ (৮০)।
০৩:২৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
১৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ
বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা আগামী ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
০২:৩১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
মানুষ এখন আন্তরিকভাবে ভোট দিচ্ছে: প্রধানমন্ত্রী
মানুষ এখন আন্তরিকভাবে ভোট দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছি। সেখানে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। যার যার ভুল সে নিজে দিতে পারে।
০২:২৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
করোনার প্রেক্ষাপটেও অর্থনীতি দৃঢ় অবস্থানে: প্রধানমন্ত্রী
করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি দৃঢ় অবস্থানে আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের ‘রোল মডেল’।
০১:০১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দু’টি বইয়ের মোড়ক খুললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়ে লেখা দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, আজ বিকেলে প্রধানমন্ত্রী তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার’ এবং ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’ শীর্ষক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
১১:২৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
করোনায় আরও ১০ মৃত্যু, শনাক্ত ৪৪৩
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৩৭ জন। শনাক্ত হয়েছে আরও ৪৪৩ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জনে।
০৩:৪৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিনতকে আটকের ঘটনায় বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
০১:০০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংসদে বিল পাস হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’ সংসদে প্রস্তাব করলে তা কন্ঠভোটে পাস হয়। এর আগে বিলটি জনমত যাচাই যাচাইয়ের প্রস্তাব দিলেও নাকচ হয়ে যায়।
১২:৪৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
২৭ মার্চ ঢাকায় হতে পারে হাসিনা-মোদি বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ঢাকায় পরিকল্পিত দ্বিপক্ষীয় বৈঠকটি আগামী ২৭ মার্চ অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
১২:১৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
করোনায় প্রাণ গেল আরও ১৬ জনের
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১২৭ জন। শনাক্ত হয়েছে আরও ৩৬৯ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জনে।
০৩:৪৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
হাঙ্গেরিকে করোনা টিকা দেবে বাংলাদেশ, চেয়েছে বলিভিয়াও
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার করোনাভাইরাসের ভ্যাকসিন চেয়েছে। এছাড়া বলিভিয়াও টিকা চেয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
০৩:৩৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
রোহিঙ্গাদের আশ্রয়, বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারে নৃশংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
০২:৪৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
ইউরোপে স্বামী পরিত্যক্তা ভাতা নেই, বাংলাদেশে আছে: তথ্যমন্ত্রী
ইউরোপে স্বামী পরিত্যক্তা ভাতা না থাকলেও বাংলাদেশে আছে বলে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইউরোপে যদি কোনো স্ত্রীকে স্বামী ডিভোর্স দেয়, কোনো ভাতা পায় না। কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বামী পরিত্যক্তা ভাতা চালু করেছেন।
০১:৩৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
সংযুক্ত আরব আমিরাত বিদেশিদের নাগরিকত্ব দেবে
সংযুক্ত আরব আমিরাত বলেছে, তারা প্রথমবারের মতো বিদেশিদের নাগরিকত্ব প্রদান করবে। বিশেষ করে যারা উপসাগরীয় অঞ্চলের মান উন্নয়নে কাজ করবে।
১১:৫৪ এএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৩৬৩
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১১১ জন। শনাক্ত হয়েছে আরও ৩৬৩ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জনে।
০৩:৫৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
পরীক্ষার ফল নিয়ে বিরূপ মন্তব্য করবেন না: প্রধানমন্ত্রী
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ফলাফল নিয়ে তিক্ততা সৃষ্টি করা ঠিক না। শিক্ষার্থীরা যাতে হতাশাগ্রস্ত না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না।
১২:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
করোনায় সাড়ে ৮ মাস পর সর্বনিম্ন মৃত্যু
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। যা গত সাড়ে ৮ মাস পর সবচেয়ে কম। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪ জন। শনাক্ত হয়েছে আরও ৪৫৪ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জনে।
০৪:০১ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
পিকনিকের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
ফরিদপুরের মধুখালীতে পিকনিকের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বাগাট খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
১১:২৯ এএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
ঢাকা থেকে টিকা যাচ্ছে জেলায় জেলায়
আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনার টিকা দেয়া শুরু হবে। ইতোমধ্যে জেলাগুলোতে টিকা পাঠানো শুরু হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি জেলায় টিকা পৌঁছে যাবে বলে জানা গেছে। বৃহস্পতিবার টিকার প্রথম চালান গেছে বরিশাল ও ভোলা জেলায়।
১১:০০ এএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
মন্ত্রী-সচিবসহ দ্বিতীয় দিনে টিকা নিলেন ৫৪২ জন
ঢাকার পাঁচটি হাসপাতালে দ্বিতীয় দিনে দুজন প্রতিমন্ত্রীসহ ৫৪১ জনকে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।
১০:৩১ এএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
করোনায় প্রাণ গেল আরও ১৫ জনের
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮৭ জন। শনাক্ত হয়েছে আরও ৫০৯ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে।
০৩:৪৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
করোনার টিকা নেয়া সবাই ভালো আছেন: স্বাস্থ্যমন্ত্রী
পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে, তার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপনারা ভয় পাবেন না।
০১:৫৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশের সঙ্গে কোনো দেশের বৈরী সম্পর্ক নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পররাষ্ট্র নীতির মূলমন্ত্র হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এই নীতিমালা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন। আর এই নীতিমালা অনুসরণ করেই আমরা আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছি।
০১:২২ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২



































