দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২২, নতুন শনাক্ত ২৩৮১
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৩৮১ জন, মৃত্যু হয়েছে ২২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৮১৬ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৬৭২ জন। আর শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৫৩৪ জন।
০২:৫৫ পিএম, ১ জুন ২০২০ সোমবার
অফিসে আসতে পারবে ২৫ ভাগ কর্মকর্তা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চার ভাগের এক ভাগ (২৫ শতাংশ) বা পাঁচ ভাগের এক ভাগ (২০ শতাংশ) কর্মকর্তা উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
০২:৩৯ পিএম, ১ জুন ২০২০ সোমবার
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু
করোনাভাইরাস ঠেকাতে আরোপিত বিধিনিষেধ শিথিল করায় আজ সোমবার থেকে দেশের অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আপাতত ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে আসা-যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
০২:৩৪ পিএম, ১ জুন ২০২০ সোমবার
৬০ শতাংশ বাস ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি
করোনাকালীন বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল করতে পারবে।
০৬:৫১ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
পরিস্থিতি উন্নতি হলে পর্যায়ক্রমে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীরা যাতে করোনাভাইরাস (কোভিড-১৯) দ্বারা আক্রান্ত না হয় সে জন্য এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে না। পরিস্থিতি উন্নতি হলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে।
০২:৫৬ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
করোনা: দেশে একদিনে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু
দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০ জন মারা গেছে। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জন এবং সুস্থ হয়েছে ৪০৬ জন।
০২:৫৪ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
৬৬ দিন পর সীমিত পরিসরে চালু হলো আন্তঃনগর ট্রেন
স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ ৬৬ দিন পর সীমিত পরিসরে চালু হয়েছে আন্তঃনগর ট্রেন। রোববার (৩১ মে) সকালে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে ট্রেন। স্টেশনগুলোতেও তাই দেখা গেছে প্রাণচাঞ্চল্য। প্রথম ধাপে বিভিন্ন রুটে মোট আট জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে।
০১:২২ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
করোনায় স্বাস্থ্যবিধি মানতে আজ থেকে মোবাইল কোর্ট চালু
করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাতে আজ রোববার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন। এজন্য স্থানীয় প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা দেয়ার জন্যে সব আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
০১:১৫ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
করোনা রোধে জনপ্রতিনিধিরা আরও সম্পৃক্ত হন: প্রধানমন্ত্রী
দেশের নভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে আরও বেশি স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির বৈঠকে এ আহ্বান জানান।
০৭:৪৯ পিএম, ৩০ মে ২০২০ শনিবার
করোনা : আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত মারা গেছে ২৮ জন। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন। সুস্থ হয়েছে ৩৬০ জন। গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ৪৪৩টি। এছাড়া এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৬১০ জন।
০২:৫৯ পিএম, ৩০ মে ২০২০ শনিবার
করোনায় প্রাণ হারালেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত।
১২:৫৩ পিএম, ৩০ মে ২০২০ শনিবার
দেশে একদিনে শনাক্ত সর্বোচ্চ ২৫২৩ জন, মৃত্যু ২৩
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগীর শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জন, মারা গেছে ২৩ জন এবং সুস্থ হয়েছে ৫৯০ জন।
০২:৪২ পিএম, ২৯ মে ২০২০ শুক্রবার
আম্পানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়েছেন প্রিন্স চার্লস
প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস বাংলাদেশে সুপার সাইক্লোন আম্পানের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন।
০২:১০ পিএম, ২৯ মে ২০২০ শুক্রবার
১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু
করোনাভাইরাসের কারণে প্রা্য় দুমাস বন্ধ থাকার পর সব ধরনের অফিস-আদালত সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত আসার পর এবার আগামী ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ চারটি রুটে সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।
০৮:১৫ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
৩১ মে থেকে শর্তসাপেক্ষে অফিস খোলার সিদ্ধান্ত
করোনা ভাইরাস (কোভিড-১৯’র) বিস্তার রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আগামী ৩১ মে থেকে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত ১৫ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
০৬:০৮ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
করোনায় আরো একজন পুলিশের মৃত্যু
পুলিশ সাব ইন্সপেক্টর (এসআই) রাসেল বিশ্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকা ইমপালস হালপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
০৫:৩৩ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
নিরাপদ মাতৃত্ব দিবস আজ
বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস আজ বৃহস্পতিবার ২৮ মে। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। কিন্তু এবছর করোনাভাইরাসের কারণে সেভাবে কোনো আয়োজন করা হচ্ছে না।
০৪:১৪ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
করোনা: দেশে একদিনে রেকর্ড ২০২৯ জন শনাক্ত, মৃত্যু ১৫
দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২০২৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া এই ভাইরাসে আরও ১৫ জন মারা গেছে। সুস্থ হয়েছে ৫০০ জন। নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ২৬৭টি।
০২:৫৯ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
করোনায় প্রাণ হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম আশরাফ আলী। তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক ছিলেন।
১২:৪৩ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
৩১ মে থেকে গণপরিবহনও চলবে
৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলার ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার রাত আটটার দিকে তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানান।
১২:১২ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
রাজাপাকসের রাজনৈতিক জীবনের ৫০ বছর, প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে’কে ফোন করে তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।
০৮:৩৫ পিএম, ২৭ মে ২০২০ বুধবার
সাধারণ ছুটি আর বাড়ছে না
প্রাণঘাতি করোনাভাইরাস সংকটে চলমান সাধারণ ছুটি আর বাড়ছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার তিনি এ তথ্য জানান।
০৬:৫৫ পিএম, ২৭ মে ২০২০ বুধবার
সাধারণ ছুটি বাড়বে কি না, জানা যাবে কাল
দেশে ক্রমাগত বেড়ে চলা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটি আরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বার্তা সংস্থা ইউএনবিকে এ কথা বলেন।
০৫:১৩ পিএম, ২৭ মে ২০২০ বুধবার
করোনা: দেশে নতুন শনাক্ত ১৫৪১, মৃত্যু ২২
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২২ জন মৃত্যুবরণ করেছেন। ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪৪ জন। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন।
০৩:০৪ পিএম, ২৭ মে ২০২০ বুধবার
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

































