ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৬:৩২:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
aaa
bbb
তারাই ধর্ষক যারা সাধারণদের শোষণ করতে পারে: আরমা দত্ত

তারাই ধর্ষক যারা সাধারণদের শোষণ করতে পারে: আরমা দত্ত

দেশের অধিকাংশ ধর্ষকই উচ্চ পর্যায়ের। তারাই ধর্ষক হয় যারা সাধারন মানুষকে শোষণ করতে পারে। যাদের প্রাতিষ্ঠানিক অবস্থান আছে। সেই প্রতিষ্ঠানেও তারা উচ্চ পর্যায়ের।


০১:০২ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ভুটানের প্রধানমন্ত্রী

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ভুটানের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠকে বসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এই বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য, কৃষি, নৌ পরিবহন, পর্যটন খাতে সহযোগিতা এবং জনপ্রশাসন খাতে প্রশিক্ষণের বিষয়ে এই সমঝোতা স্মারক সই হবে।


১২:৫৯ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

নুসরাত হত্যায় জড়িতদের কোনো ছাড় নয়: প্রধানমন্ত্রী

নুসরাত হত্যায় জড়িতদের কোনো ছাড় নয়: প্রধানমন্ত্রী

অধ্যক্ষের যৌন নিপীড়নের বিচার চাওয়ায় ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রে আগুনে পুড়িয়ে হত্যার শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির ঘটনায় জড়িতরা কোনও ছাড় পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


০৬:৪৭ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।


০৬:০১ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

হজযাত্রীদের সৌদি ইমিগ্রেশন এখন ঢাকায়

হজযাত্রীদের সৌদি ইমিগ্রেশন এখন ঢাকায়

বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সৌদি আরবের বিমানবন্দরের না হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।


০৬:০০ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

পানি-বিদ্যুৎ ব্যবহার করতে হিসেব করুন: প্রধানমন্ত্রী

পানি-বিদ্যুৎ ব্যবহার করতে হিসেব করুন: প্রধানমন্ত্রী

পানি ও বিদ্যুৎ হিসেব করে সবাই ব্যবহার করতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি যেন আমাদের অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়, সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।


০৪:৫৯ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

নুসরাতের মৃত্যুতে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী

নুসরাতের মৃত্যুতে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী

ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রে আগুনে ঝলসে যাওয়া মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


০৩:৫১ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

নুসরাতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ

নুসরাতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ

ফেনীতে আগুনে ঝলসে যাওয়া মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত সাড়ে ৯টায় রাফির মৃত্যুর খবর শোনার পরই এ শোক জানান তিনি। পাশাপাশি নুসরাতের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।


০১:৪৮ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

নুসরাতের খাতায় অধ্যক্ষের লালসার বর্ণনা

নুসরাতের খাতায় অধ্যক্ষের লালসার বর্ণনা

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার হাতে যৌন হয়রানির পর সহপাঠি দুই বান্ধবীর উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন নুসরাত জাহান রাফি। তার খাতার পাতায় লেখা সেই চিঠি উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।


০১:৪৭ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ফেনীতে অগ্নিদগ্ধ নুসরাত আর নেই

ফেনীতে অগ্নিদগ্ধ নুসরাত আর নেই

পাঁচদিন একটানা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চলে গেলেন ফেনীর আগুনে দগ্ধ  মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি। আজ বুধবার রাত সাড়ে ৯টার সময় তার মৃত্যু হয়।


০৯:৫৮ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

গবেষণার ফলে আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

গবেষণার ফলে আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ কারও থেকে পিছিয়ে না থেকে সময়ের সাথে তাল মিলিয়ে সব ক্ষেত্রে এগিয়ে যাবে, এমন প্রত্যয়ের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণায় গুরুত্ব দেয়ার কারণে আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা খাদ্য বিদেশেও রপ্তানি করতে পারছি।


০২:৩১ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

সিঙ্গাপুরে নেয়া যাচ্ছে না দগ্ধ নুসরাতকে

সিঙ্গাপুরে নেয়া যাচ্ছে না দগ্ধ নুসরাতকে

ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রে দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ হওয়া মাদ্রাসাছাত্রী নুসরাতকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসারত ডাক্তাররা জানিয়েছেন, নুসরাতের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।


০২:০২ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২৩ এপ্রিল

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২৩ এপ্রিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত হওয়া ভোটার তালিকা হালনাগাদ ফের আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হবে। ২০০১ সালের ১ জানুয়ারির আগে যারা জন্ম গ্রহণ করেছেন তারা এবার ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে পারবেন।


০১:৫৯ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

সোহেল রানার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

সোহেল রানার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানার (৩৪) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


০৩:০৩ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

আগুনে পোড়া সেই ছাত্রীর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আগুনে পোড়া সেই ছাত্রীর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রের ভেতর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া সেই ছাত্রী নুসরাত জাহান রাফির (১৮) সব ধরনের দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  একইসাথে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।  


০৮:০২ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার

২১ এপ্রিল পবিত্র শবে বরাত

২১ এপ্রিল পবিত্র শবে বরাত

আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালন করা হবে। আজ শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।


১২:১১ এএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার

টেলি সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

টেলি সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ  শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়েছে।


০৫:৪৩ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

লিবিয়ায় বাংলাদেশিদের জন্য সতর্কতা

লিবিয়ায় বাংলাদেশিদের জন্য সতর্কতা

লিবিয়ায় আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে স্টেট অব এলার্ট ঘোষণা করায় সেখানে থাকা বাংলাদেশিদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।


০৯:৫৯ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

আগুন লাগলে সেলফি না তুলে এক বালতি পানি আনুক : প্রধানমন্ত্রী

আগুন লাগলে সেলফি না তুলে এক বালতি পানি আনুক : প্রধানমন্ত্রী

অগ্নিকাণ্ডের স্থানে মানুষের সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যাওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোথাও আগুন লাগার পর অনেকে সেখানে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। সেলফি তোলার আনন্দ কী আমি বুঝি না। তা না করে সবাই এক বালতি করে পানি আনুক, আগুন নেভানোর জন্য চেষ্টা করুক। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে।


০৯:৫৮ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

রোজার ঈদে ঢাকার বিভিন্ন স্থানে মিলবে ট্রেনের টিকিট

রোজার ঈদে ঢাকার বিভিন্ন স্থানে মিলবে ট্রেনের টিকিট

রোজার ঈদে ট্রেনের টিকিট কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।


০৪:০২ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

দেশের এক কোটি ৯০ লাখ শিশু ঝুঁকিতে

দেশের এক কোটি ৯০ লাখ শিশু ঝুঁকিতে

বাংলাদেশে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে এক কোটি ৯০ লাখ শিশু।  আজ শুক্রবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনিসেফ প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


০১:৫০ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

৫ হাজার ডলার পুরস্কার পাচ্ছেন সেই নাঈম

৫ হাজার ডলার পুরস্কার পাচ্ছেন সেই নাঈম

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে পানির পাইপ ধরে রাখা ছোট্ট শিশু নাঈমের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই শিশু নাঈমের এমন মানবিক কাজে খুশি হয়ে তাকে উপহার স্বরূপ পাঁচ হাজার ডলার প্রদানের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক সামি।


০১:১৪ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

বাংলাদেশ সবার সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সবার সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায়: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ না, সবার সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে সার্বভৌমত্ব রক্ষায় যদি কোনো হুমকি বা আক্রমন আসে তাহলে তা প্রতিহত করার প্রস্তুতিও থাকবে।


০১:০৬ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

সবক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা হবে: রীভা

সবক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা হবে: রীভা

বাংলাদেশের সবক্ষেত্রে ভারতের সহযোগিতা জোরদার করা হবে জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, আমাদের মধ্যে ইতিহাস, ভাষা ও সংস্কৃতিগত মিল থাকার পাশাপাশি গভীর ও চমৎকার সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ভারতের সহযোগিতা আরও জোরদার করতে চাই।


০৫:৩৯ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার