ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২৩:২৬:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
aaa
bbb
২৪ ঘণ্টার মধ্যে সুলাতানা কামালকে গ্রেপ্তারের দাবি হেফাজতের

২৪ ঘণ্টার মধ্যে সুলাতানা কামালকে গ্রেপ্তারের দাবি হেফাজতের

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের মূল গেটে এক সমাবেশে হেফাজত নেতারা এই সময়সীমা বেঁধে দেন।


০৮:২৪ পিএম, ২ জুন ২০১৭ শুক্রবার

বাজেটে নারী উন্নয়নে বরাদ্দ এক লাখ ১২ হাজার ১৯ কোটি টাকা

বাজেটে নারী উন্নয়নে বরাদ্দ এক লাখ ১২ হাজার ১৯ কোটি টাকা

২০১৭-১৮ অর্থবছরে বাজেটে নারী উন্নয়নে এক লাখ ১২ হাজার ১৯ কোটি টাকার জেন্ডার বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


১১:০৬ পিএম, ১ জুন ২০১৭ বৃহস্পতিবার

ধর্ষণের শিকার দুই তরুণীর মেডিক্যাল রিপোর্ট হস্তান্তর আজ

ধর্ষণের শিকার দুই তরুণীর মেডিক্যাল রিপোর্ট হস্তান্তর আজ

বনানীতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই শিক্ষার্থীর মেডিক্যাল রিপোর্ট আজ বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বুধবার (৩১ মে) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ উইমেননিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।


১০:১৬ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার

দাদীর মিলাদে প্রধানমন্ত্রী

দাদীর মিলাদে প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদী সায়েরা খাতুনের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাদ আছর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।


১০:১০ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার

শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা জিয়া

শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা জিয়া

প্রতি বছরের মতো এবারও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।


১০:০৬ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার

ভয়হীন ও শংকামুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : বার্নিকাট

ভয়হীন ও শংকামুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : বার্নিকাট

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, আগামীতে বাংলাদেশে ভয়হীন ও শংকামুক্ত নির্বাচন দেখতে চাই আমরা। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। তবে নির্বাচনে হস্তক্ষেপ করার কোন মানসিকতা নেই আমাদের।


১০:০৪ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার

আবারো ‘তিন কন্যা’র ব্রিটেন জয়

আবারো ‘তিন কন্যা’র ব্রিটেন জয়

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে তিন বাংলাদেশি বংশোদ্ভূত নারী আবারও জয়ী হচ্ছেন এমন আভাস পাওয়া গিয়েছিল আগেই। সে আভাসকে সত্যি করে অবশেষে নিজ নিজ আসনে বিপুল ব্যবধানে জয়ের ধারা বজায় রাখলেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হক।

এর মধ্যে, টিউলিপ ও রূপা দ্বিতীয়বারের মতো আর রুশনারা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন। ২০১৫ সালের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে রেকর্ড বিজয় অর্জন করেন টিউলিপ,রুশনারা ও রূপা।


০৯:৩৬ এএম, ৯ জুন ২০১৭ শুক্রবার

ভিয়েনায় প্রধানমন্ত্রী: এসডিজি বাস্তবায়নে সহায়তার আহ্বান

ভিয়েনায় প্রধানমন্ত্রী: এসডিজি বাস্তবায়নে সহায়তার আহ্বান

পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইএইএর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির আয়োজিত সম্মেলনে বুধবার দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ‘আইএইএ কারিগরি সহযোগিতা কর্মসূচি ৬০ বছর পেরিয়ে: উন্নয়নে অবদান’ শীর্ষক তিন দিনের এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


০৬:৩৩ এএম, ৩১ মে ২০১৭ বুধবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

অস্ট্রিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।


০৫:৫০ এএম, ৩১ মে ২০১৭ বুধবার

'জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন'

'জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন'

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজ নিজ এলাকায় দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সব শ্রেণী-পেশার মানুষকে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন।


০৮:৫৬ পিএম, ৭ মে ২০১৭ রবিবার

যারা পাস করেছো অভিনন্দন: প্রধানমন্ত্রী

যারা পাস করেছো অভিনন্দন: প্রধানমন্ত্রী

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলের আন্তরিক চেষ্টায় পরীক্ষাগ্রহণ থেকে শুরু হয়ে ফল প্রকাশ সব ধাপই সফলভাবে সম্পন্ন হয়েছে। খাতা মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আসায় পাসের হার কিছুটা কমেছে।


০৭:৫৫ এএম, ৪ মে ২০১৭ বৃহস্পতিবার

একটি মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

একটি মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাতটি জেলায় ১১টি গুচ্ছগ্রাম উদ্বোধন করে বলেছেন, এ সরকার দেশের সকল মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। গুচ্ছগ্রাম উদ্ধোধনকালে তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে- দেশে আর একটি মানুষও গৃহহীন থাকবে না। সবার জন্য মাথা গোঁজার ঠাই নিশ্চিত করা হবে, অন্তত একটি করে টিনের ঘর হলেও আমরা করে দেব।


০১:৩৮ পিএম, ৩ মে ২০১৭ বুধবার

দেশে ৮ লাখ নারীর কর্মসংস্থান!

দেশে ৮ লাখ নারীর কর্মসংস্থান!

২০১৪ ও ২০১৫ এই দুই বছরে দেশে কর্মসংস্থান হয়েছে ১৪ লাখ মানুষের। এরমধ্যে আট লাখ নারীর কর্মসংস্থান হয়েছে। বাকি ছয় লাখ কর্মসংস্থান হয়েছে পুরুষের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘শ্রমশক্তি জরিপ ২০১৬’ এ তথ্য উঠে এসেছে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন মিলনায়তনে শ্রমশক্তি জরিপের ফল প্রকাশ করা হয়।


১০:৫৬ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার

এক নজরে শেখ হাসিনা-নরেন্দ্র মোদি শীর্ষ বৈঠক

এক নজরে শেখ হাসিনা-নরেন্দ্র মোদি শীর্ষ বৈঠক

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যেকার শীর্ষ বৈঠকে দুদেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। একই সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি এগিয়ে আনাসহ সহযোগিতার নানা প্রতিশ্রুতি পাওয়া গেছে।


০৮:৩০ পিএম, ৮ এপ্রিল ২০১৭ শনিবার

মাশরাফিকে প্রধানমন্ত্রীর ফোন

মাশরাফিকে প্রধানমন্ত্রীর ফোন

বাংলাদেশের জন্য দিনটা একই সঙ্গে আনন্দের ও আবেগের। আনন্দের, কারণ শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করেছে টাইগাররা। কিন্তু মাশরাফি বিন মুর্তজার শেষ টি-টোয়েন্টি বলে ম্যাচটা জিতেও বাংলাদেশ দলের সদস্যরা আবেগে আক্রান্ত। মাশরাফির বিদায়ী ম্যাচ নিয়ে আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। খেলা শেষ হওয়ার পর মাশরাফিকে ফোন করে টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।


০১:৫২ পিএম, ৭ এপ্রিল ২০১৭ শুক্রবার

‘জনগণের ভাগ্যোন্নয়নে প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব’

‘জনগণের ভাগ্যোন্নয়নে প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব’

জনগণের ভাগ্যোন্নয়নের জন্য প্রয়োজন হলে নিজের জীবন বিলিয়ে দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী প্রতিটি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।


০৩:২২ পিএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার

বন্ধুত্ব বহতা নদীর মতো: প্রধানমন্ত্রী

বন্ধুত্ব বহতা নদীর মতো: প্রধানমন্ত্রী

ভারতের ইংরেজি দৈনিক  দ্য হিন্দুতে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবন্ধ লিখেছেন। নিবন্ধে তিনি লিখেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব বহতা নদীর মতো এবং তা ঔদার্যে পূর্ণ। দুই প্রতিবেশী দেশের জনগণের এটাই মূল চেতনা। প্রতিশ্রুতি সৎ হলে দুই দেশের জনগণের কল্যাণে অনেক কিছু অর্জন করা সম্ভব।


০১:৪৬ পিএম, ৭ এপ্রিল ২০১৭ শুক্রবার

আন্তর্জাতিক নারী দিবস আজ

আন্তর্জাতিক নারী দিবস আজ

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটির শুরু ১৮৫৭ সালের ৮ মার্চ । সে সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুঁচ কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন।


০৭:০৪ পিএম, ৭ মার্চ ২০১৭ মঙ্গলবার

দুই-একদিনের মধ্যে বাড়ি ফিরবেন খাদিজা

দুই-একদিনের মধ্যে বাড়ি ফিরবেন খাদিজা

খাদিজা আক্তার নার্গিস দুই-একদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন সিলেটের এই কলেজছাত্রী এখন প্রায় সুস্থ।


১১:৫৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

পদ্মার চরে ক্রীড়াপল্লী হবে: প্রধানমন্ত্রী

পদ্মার চরে ক্রীড়াপল্লী হবে: প্রধানমন্ত্রী

সরকার খেলাধুলার মান উন্নয়নে পদ্মার চরে একটি ক্রীড়াপল্লী এবং অলিম্পিক কমপ্লেক্স গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


১১:৫১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানিতে শুরু হওয়া তিন দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন। 


০৬:২৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

নারীদের সমঅধিকার অর্জনে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন : স্পিকার

নারীদের সমঅধিকার অর্জনে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন : স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদের উপনেতা ও বিরোধী দলীয় নেতা সকলেই নারী। নারীর ক্ষমতায়ন ও সর্বস্তরে নারীদের সমঅধিকার অর্জন নিশ্চিতকল্পে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, যার মাধ্যমে কার্যকর ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করে নারী উন্নয়ন ও নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।


০৬:৩০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

মানুষ হত্যা করে বেহেশতের আশা করাও মহাপাপ: প্রধানমন্ত্রী

মানুষ হত্যা করে বেহেশতের আশা করাও মহাপাপ: প্রধানমন্ত্রী

সন্ত্রাস-জঙ্গিবাদ উচ্ছেদ করে দেশে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ওলামা-মাশায়েখসহ ইসলামী চিন্তাবিদদের সরকারের জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ড জোরদারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।


০৫:০২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

বইমেলায় আসছে প্রধানমন্ত্রীর নতুন বই

বইমেলায় আসছে প্রধানমন্ত্রীর নতুন বই

অমর একুশে বইমেলায় এবার আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো একটি নতুন বই। বাংলাদেশের সমকালীন রাজনীতির ওপর বিভিন্ন সময়ে প্রকাশিত তার লেখা ১৩টি প্রবন্ধ নিয়ে প্রকাশিত হচ্ছে সংকলন গ্রন্থ ‘নির্বাচিত প্রবন্ধ’।


০৬:৪২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

এই বিভাগের জনপ্রিয়