নারী-শিশুদের জড়িয়ে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান প্রধানমন্ত্রী।
'রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকারের অধিকার নেই মিয়ানমারের'
সহায়সম্বলহীন রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনের সময় তাদের বেদনার্ত জীবনের গল্প শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। পরে উপস্থিত শরণার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক। আর নিজেদের নাগরিকদের ওপর অমানবিক নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘন করেছে তারা। এ সময় মানবিক কারণে তাদের সাময়িক আশ্রয়ের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা নারী রুবিয়া বায়োমেট্রিকে প্রথম নিবন্ধিত
বায়োমেট্রিক পদ্ধতিতে প্রথম নিবন্ধিত হলেন রোহিঙ্গা নারী রুবিয়া খাতুন। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে সোমবার রাতে তিনি নিবন্ধিত হন। রুবিয়া খাতুনের বয়স ৬০ বছর। তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন।
রোহিঙ্গাদের ত্রাণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন।
উখিয়ার পথে প্রধানমন্ত্রী
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে এবং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করতে কক্সবাজারের উখিয়ার পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
'মিয়ানমারের নাগরিকদের দীর্ঘ সময় রাখতে পারব না'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা মানবিক কারণে মিয়ানমারের নাগরিকদের স্থান দিয়েছি। তবে দীর্ঘ সময় ধরে রাখতে পারব না’।
সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।
প্রধানমন্ত্রী উখিয়া যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে তার।
জাতিগত সহিংসতার শিকার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায় আছেন।
দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা পৌনে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। এর ফলে পটুয়াখালীর কুয়াকাটায় যাত্রা শুরু হলো দেশের উচ্চগতি সম্পন্ন দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্টেশনের।
দুধের শিশুকে নিয়ে ১০ দিন-১০ রাত হেঁটে বাংলাদেশে
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলছে দেশটির সেনাবাহিনীর নিধন ও অত্যাচার। তাদের হাত থেকে বাঁচতে শুধু প্রাণটা সম্বল করে বাংলাদেশ সীমান্তের দিকে ছুটে আসছে লাখো রোহিঙ্গা। তাদেরই একজন মোহসেনা। ১২ দিনের দুধের শিশুকে কোলে করে হেঁটে পাড়ি দিয়েছেন দুর্গম পথ। পার হয়েছেন উত্তাল সাগর। ক্লান্তিকর ও বিপদসংকুল এই পথ পাড়ি দিতে সময় লেগেছে দশদিন, দশরাত।
মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি উইমেননিউজকে নিশ্চিত করেছেন।
অন্যদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে একদিনের পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত সব বিদেশী দূতাবাসের রাস্ট্রদূত বা প্রতিনিধিরা।
৫ টাকার টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
সাধারণ একজন রোগীর মতোই পাঁচ টাকার টিকিট কেটে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিকুনগুনিয়ার প্রকোপ কমেছে , বেড়েছে ডেঙ্গু রোগী
রাজধানীতে চিকুনগুনিয়ার প্রকোপ কমলেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অথচ মশা দমনে সিটি করপোরেশনের তেমন উদ্যোগ নেই। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪শ’ ৫০ জনে ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আগস্ট থেকে অক্টোবর, এই তিন মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকে। সে অনুযায়ী সামনের দিনগুলোতে এর প্রকোপ আরো বাড়তে পারে।
জাতীয় শোক দিবসে যেসব রাস্তা বন্ধ থাকবে
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট এ ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থান কেন্দ্রিক কয়েকটি রাস্তা বন্ধ থাকবে। এদিন যে সকল রাস্তা বন্ধ থাকবে এবং কোথায় পার্কিং করা যাবে, যাবেনা সে বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া ।
১২:১২ পিএম, ১৩ আগস্ট ২০১৭ রবিবার
কথা বলা ছাড়া বন্যা মোকাবিলায় সরকারের কোনও উদ্যোগ নেই: খালেদা জিয়া
বন্যা মোকাবিলায় শুধু মুখের কথা ছাড়া সরকার কার্যকর কোনও পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সরকারের লিপ সার্ভিস ছাড়া এই ভয়াবহ বন্যা মোকাবিলায় বাস্তব কোনও সার্ভিস নেই। জনগণকে উপেক্ষা করে ক্ষমতায় থাকাটাই বর্তমান সরকারের যেহেতু একমাত্র উদ্দেশ্য, তাই জনদুর্ভোগকে তারা কখনোই আমলে নেয় না।’
১১:৫১ এএম, ১৩ আগস্ট ২০১৭ রবিবার
খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)। গত মঙ্গলবার কর অঞ্চল-৮ এর সংশ্লিষ্ট কর সার্কেল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
০৯:০৯ পিএম, ১১ আগস্ট ২০১৭ শুক্রবার
'মুক্তিযুদ্ধে অবদান ছিল বলেই বঙ্গমাতাকে হত্যা করা হয়'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান ছিল বলেই ‘৭৫ সালে তাকে হত্যা করা হয়েছিল। মঙ্গলবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
০৮:৪৮ এএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার
সোনার দাম ভরিতে ১৩৪১ টাকা পর্যন্ত বাড়ছে
এক মাস ২০ দিনের ব্যবধানে এবার বাড়ছে সোনার দাম। আজ শুক্রবার থেকে ভরিপ্রতি ৮১৭ টাকা থেকে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।
০৬:৪২ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে প্রকাশিত গ্রন্থে বিশ্বনেতাদের অন্যতম শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সি তে মঙ্গলবার ‘নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
০৪:০৭ পিএম, ২৯ জুন ২০১৭ বৃহস্পতিবার
২৪ ঘণ্টার মধ্যে সুলাতানা কামালকে গ্রেপ্তারের দাবি হেফাজতের
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের মূল গেটে এক সমাবেশে হেফাজত নেতারা এই সময়সীমা বেঁধে দেন।
০৮:২৪ পিএম, ২ জুন ২০১৭ শুক্রবার
বাজেটে নারী উন্নয়নে বরাদ্দ এক লাখ ১২ হাজার ১৯ কোটি টাকা
২০১৭-১৮ অর্থবছরে বাজেটে নারী উন্নয়নে এক লাখ ১২ হাজার ১৯ কোটি টাকার জেন্ডার বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
১১:০৬ পিএম, ১ জুন ২০১৭ বৃহস্পতিবার
ধর্ষণের শিকার দুই তরুণীর মেডিক্যাল রিপোর্ট হস্তান্তর আজ
বনানীতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই শিক্ষার্থীর মেডিক্যাল রিপোর্ট আজ বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বুধবার (৩১ মে) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ উইমেননিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
১০:১৬ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার
দাদীর মিলাদে প্রধানমন্ত্রী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদী সায়েরা খাতুনের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাদ আছর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
১০:১০ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার
শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা জিয়া
প্রতি বছরের মতো এবারও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
১০:০৬ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার
ভয়হীন ও শংকামুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : বার্নিকাট
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, আগামীতে বাংলাদেশে ভয়হীন ও শংকামুক্ত নির্বাচন দেখতে চাই আমরা। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। তবে নির্বাচনে হস্তক্ষেপ করার কোন মানসিকতা নেই আমাদের।
১০:০৪ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি































