ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান সেনাপ্রধানের
আন্দোলনকারী ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড ও অন্যায় হয়েছে প্রতিটির বিচার হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
০৫:০৪ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
গণভবনে হাজার হাজার ছাত্র-জনতার উল্লাস
সব বাধা উপেক্ষা করে শিক্ষার্থীসহ হাজার হাজার জনতা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়েছেন। এ সময় আন্দোলনকারীদের উল্লাস করতে দেখা যায়।
০৪:৫৩ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন শেখ হাসিনা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৪:১৬ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
অন্তর্বর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এবং সব হত্যার বিচার করা হবে বলেও তিনি জানান।
০৪:১১ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহেনাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে।
০৪:০৪ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
শহীদ মিনারে জনতার ঢল, ঢাকার প্রবেশগুলোতে হাজার হাজার মানুষ
রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। ঢাকার প্রবেশ পথগুলো দিয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করছে বলে খবর পাওয়া গেছে।
০৩:০১ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান
দেশের উদ্ভুত পরিস্থিতি নিয়ে আজ সোমবার (২ আগস্ট) দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
০২:৫৬ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
‘মার্চ টু ঢাকা’ আজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার ঘোষণা দিয়েছে। ঢাকামুখী লং মার্চটি আজ সোমবারই করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
১০:১০ এএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
সারাদেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ
চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে গতকাল রোববার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।
১০:০১ এএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
আজ থেকে তিনদিনের সাধারণ ছুটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির মধ্যে রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
০৯:৫৩ এএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা
তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
০৭:৫৩ পিএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার
নৈরাজ্যবাদীদের কঠোর হাতে প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে নৈরাজ্যবাদীদের দমন করতে আজ রোববার দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ছেন।
০৭:০৫ পিএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার
গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আজ
দেশব্যাপী বিক্ষোভের মধ্যে আজ রোববার নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি বৈঠকে বসবে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
১১:২৭ এএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার
সারাদেশে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
মাসিক কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্ভুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে আজ রোববার।
১০:৩১ এএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার
আজ বন্ধ থাকবে সব ধরনের ট্রেন চলাচল
অনিবার্য কারণবশত আজ রোববার (৪ আগস্ট) সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
১০:০৬ এএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার
আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল
ঢাকাসহ চার জেলায় কারফিউ শিথিলের সময় ১৫ ঘণ্টা করা হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলাচলে বিধিনিষেধ থাকবে না।
১০:০১ এএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার
শিক্ষার্থীদের রক্ষা করতে একতাবদ্ধ হয়েছেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী
অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে একতাবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা। শনিবার (৩ আগস্ট) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং ২৩টি কলেজের অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তারা।
০৯:৫৫ এএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার
শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা।
০২:৩০ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ নির্দেশ দেন তিনি।
০২:২১ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
আজ বিক্ষোভ, রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’
নয় দফা দাবি আদায়ে সারাদেশে আজ বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।শুক্রবার (২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ এ ঘোষণা দেন।
১০:০৮ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।
০১:৩১ পিএম, ২ আগস্ট ২০২৪ শুক্রবার
ভারী বৃষ্টিতে আগস্টেও বন্যার শঙ্কা
ভারী বৃষ্টিপাতের কারণে চলতি মাসেও (আগস্ট) স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১ আগস্ট) আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
১০:০৩ এএম, ২ আগস্ট ২০২৪ শুক্রবার
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন
জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
০৮:০৪ পিএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
আমার চলার পথ সহজ ছিল না: প্রধানমন্ত্রী
নিজের চলার পথ সহজ ছিল না বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত, গুলি, বোমা, গ্রেনেড হামলার মুখোমুখি হতে হয়েছে আমাকে।
০১:০২ পিএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ



































