জুলাই যুদ্ধে তরুণদের মধ্যে অধিকাংশই ছিল মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৭ পিএম, ১২ এপ্রিল ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ একথা বলেন, জুলাই যুদ্ধে 'কোটা নয় মেধার জয়' তরুণ প্রজন্মদের সেদিনের স্লোগানে তাদের মুখের ভাষাই বলে দেয় বিগত সরকারের অপশাসন, দুর্নীতি, জুলুম নির্যাতনের শিকার ছিল এদেশের জনগণ। নির্যাতন, অন্যায়, দুর্নীতি এতসব অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মদের স্পিড ছিল বলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। জুলাই যুদ্ধে তরুণদের মধ্যে যারা রাস্তায় ছিল,শ্লোগান তুলেছিল তাদের অধিকাংশই ছিল মেয়েরা। শুধু তাই নয়, ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানেও মেয়েরাই ছিল সর্বাঙ্গে।
আজ শনিবার ( ১২ এপ্রিল ) রাজধানীর বারিধারায় কসমোপলিটন ক্লাবে উইমেন এন্টারপ্রেয়নিয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও নববর্ষের উৎসব অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে উইমেন এন্টারপ্রেয়নিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শিজান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান, গুলশান লেডিস কমিউনিটি ক্লাবের সভাপতি সালমা খালেদ এবং উইমেন এন্টারপ্রেয়নিয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয়ার পর আমরা এ দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছি। এদেশের মানুষের কাছে থেকে বিগত ফ্যাসিস্ট সরকার কতটা দূরে সরে গিয়েছিল, যার কারণে এই জুলাই বিপ্লবের সৃষ্টি হয়েছিল তা আমাদের সকলের জানা।
তিনি আর বলেন, এ দেশের রাজনৈতিক সংস্কৃতি ধারা পরিবর্তন না হলে আবার তরুণ সমাজ মাঠের নামবে, তারা জেগে উঠবে । বাংলার তরুণ জাতিকে কে দাবিয়ে রাখবে, তারা মরতে ভয় পায় না। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা যারা দায়িত্ব পেয়েছি, আমরা যাতে ভুলে না যাই যে, এই তরুণ বাচ্চাদের বুকের রক্তকে, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে।
তিনি বলেন ,মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে ৫০ লক্ষ মেয়েদের বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ব্যবস্থা নেয়া হয়েছে, মেয়েদের সেলাই কাজ, কারুশিল্প এর পাশাপাশি বিজ্ঞান মনষ্ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











