ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৯:৪৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
aaa
bbb
জার্মানি-ফ্রান্স-ইতালিতেও স্থগিত অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ

জার্মানি-ফ্রান্স-ইতালিতেও স্থগিত অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ

রক্তে জমাট বাঁধার মতো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত নভেল করোনাভ্যাকসিনের (কোভিড-১৯) ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করল জার্মানি, ফ্রান্স ও ইতালি।


১২:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার

মিয়ানমারে বিক্ষোভে নারী-শিশুসহ ১৩৮ জনের প্রাণহানি

মিয়ানমারে বিক্ষোভে নারী-শিশুসহ ১৩৮ জনের প্রাণহানি

মিয়ানমারে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকার বিরোধী আন্দোলনে নারী ও শিশুসহ কমপক্ষে ১৩৮ জন শান্তিপূর্ণ বিক্ষোভকারী মারা গেছে। সোমবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।


১২:৪৩ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২৬ লাখ ৭২ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২৬ লাখ ৭২ হাজার ছাড়াল

বিশ্বব্যাপি প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকাদান জোরকদমে চললেও এর প্রকোপ এখনো থামছে না। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৬ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ৭ লাখেরও বেশি।


১২:৩৯ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত, বাতিল দুই হাজার ফ্লাইট

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত, বাতিল দুই হাজার ফ্লাইট

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বরফে ঢেকে গিয়েছে চারপাশ। রাস্তাগুলো গাড়িশূন্য হয়ে পড়েছে। কলোরাডো ও নেব্রাস্কায় দুই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।


০১:১০ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার

নিউ ইয়র্ক সিটির গভর্নরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ৩০ নারীর

নিউ ইয়র্ক সিটির গভর্নরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ৩০ নারীর

নিউ ইয়র্ক ডেমোক্রেট গভর্নর এ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানী অভিযোগ এনে ৩০ জন নারীর একটি গ্রুপ বলছে, তারা তার সঙ্গে কাজ করতে গিয়ে এধরনের নাজেহাল এমনকি ধর্ষণের মুখোমুখি পড়েছিলেন। এদের একজন রিপোর্টার জেসিকা বেকম্যান তার শরীরে কুমোর অনাকাঙ্খিত স্পর্শের কথা খোলাখুলি জানিয়েছেন।


১২:৫৫ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার

বিজেপির হয়ে লড়বেন পাঁচ তারকা

বিজেপির হয়ে লড়বেন পাঁচ তারকা

ঘনিয়ে আসছে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন। ইতোমধ্যে পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেস। সেখানে জায়গা পেয়েছে একঝাঁক তারকা। প্রধান বিরোধীদল বিজেপিও কয়েকদিন আগে তাদের প্রথম তারকা প্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে।


১২:২১ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৩ লাখ

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৩ লাখ

বিশ্বব্যাপি করোনাভাইরাসের টিকাদান জোরকদমে চললেও এর প্রকোপ এখনো থামছে না। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ২৬ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ৪ লাখ।


১২:১১ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার

সিরিয়াল খুনিকে কেন মুক্ত করতে চাচ্ছেন বিজ্ঞানীরা!

সিরিয়াল খুনিকে কেন মুক্ত করতে চাচ্ছেন বিজ্ঞানীরা!

মনে করুন, আপনি চার সন্তানের মা। ১০ বছরে একের পর এক সব ক’টি সন্তান শিশুকালেই স্বাভাবিকভাবে মারা গেছে। কেমন মনের অবস্থা হবে আপনার?


০১:২৫ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার

পুলিশের হাতে নারী খুন, বিক্ষোভে উত্তাল লন্ডন

পুলিশের হাতে নারী খুন, বিক্ষোভে উত্তাল লন্ডন

লন্ডনে পুলিশ সদস্যের হাতে সারাহ ইভারার্ড নামে এক নারী খুন হওয়ার ঘটনায় ন্যায়বিচার দাবিতে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছে ব্রিটিশ নাগরিকরা। করোনার বিধিনিষেধ উপেক্ষা করেই শনিবার ক্লেপহাম কমনে হাজারো মানুষ পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন।


১২:৪৩ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার

শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে বোরকা, বন্ধ হচ্ছে মাদ্রাসা

শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে বোরকা, বন্ধ হচ্ছে মাদ্রাসা

মুসলিম নারীদের বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা। একই সঙ্গে দেশটিতে বন্ধ করে দেওয়া হচ্ছে হাজারের বেশি মাদ্রাসা। শনিবার এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী শরৎ বীরসেকেরা এ তথ্য জানান।


১২:৩৬ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিন অ্যানেজ গ্রেফতার

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিন অ্যানেজ গ্রেফতার

বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন অ্যানেজকে গ্রেফতার করা হয়েছে। ২০১৯ সালে দেশটির সে সময়কার প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তোলা, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি ও সামরিক অভ্যুত্থানে মদদ দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।


১২:৩৩ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার

বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ১২ কোটি

বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ১২ কোটি

বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ৫৯ হাজার।


১২:১৭ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার

করোনায় মৃত্যুতে ভারতকে ছাপিয়ে গেল ব্রাজিল

করোনায় মৃত্যুতে ভারতকে ছাপিয়ে গেল ব্রাজিল

ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজারের বেশি মানুষ। একই সময়ে মৃত্যু হয়েছে ২১৫২ জনের। এতে আক্রান্ত ও নিহতের সংখ্যায় ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ল্যাটিন আমেরিকার দেশটি।


০২:৪৬ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতালিতে ফের লকডাউন

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতালিতে ফের লকডাউন

করোনারভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও লকডাউনে যাচ্ছে ইতালি। ১৫ মার্চ সোমবার থেকে লকডাউন চলবে ৬ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত। মূলত এ বছরও স্টার সানডে ঘরে বসেই কাটাতে হবে ইতালির অধিকাংশ অঞ্চলের জনসাধারণকে।


০২:৩৮ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার

হুইলচেয়ারে করেই সোমবার প্রচারণায় নামছেন মমতা

হুইলচেয়ারে করেই সোমবার প্রচারণায় নামছেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থতা নিয়েই সোমবার ফের প্রচারণায় নামার ঘোষণা দিয়েছেন। সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে ঝাড়গ্রাম জেলা থেকে তার সফর শুরু হবে। হুইলচেয়ারে বসেই প্রচারণার কাজ চালাবেন তিনি।


০২:১১ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার

বিশ্বে বেড়েছে যমজ শিশুর জন্ম: গবেষণা

বিশ্বে বেড়েছে যমজ শিশুর জন্ম: গবেষণা

বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে যমজ শিশুর জন্ম বেড়ে গেছে। যমজ শিশু জন্মের এই প্রবণতা আগে কখনো দেখা যায়নি। তাই বিষয়টি চমকে দিয়েছে গবেষকদের।


০২:০৬ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার

শান্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখতে নারীদের প্রতি জাতিসঙ্ঘের আহ্বান

শান্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখতে নারীদের প্রতি জাতিসঙ্ঘের আহ্বান

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় নারীদের পূর্ণাঙ্গ, সমান এবং অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। দেশটির সহিংসতা নিরসনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টার কথা উল্লেখ না করেই পরিষদ এমন আহ্বান জানায়।


০১:০১ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার

বিশ্বে করোনায় একদিনে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বে করোনায় একদিনে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বব্যাপি করোনাভাইরাসের টিকাদান জোরকদমে চললেও এর প্রকোপ এখনো থামছে না। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ২৬ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১২ কোটি।


১২:৪৯ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার

অ্যাস্ট্রাজেনেকার টিকা সাময়িক স্থগিতা করলো ৩ দেশ

অ্যাস্ট্রাজেনেকার টিকা সাময়িক স্থগিতা করলো ৩ দেশ

অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকার ব্যবহার সাময়িকভাবে স্থগিত করেছে ডেনমার্ক, নরওয়ে এবং আইসল্যান্ড।


০৬:০৯ পিএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার

বিশ্ব্যাপী একমাস পর করোনার সর্বোচ্চ সংক্রমণ

বিশ্ব্যাপী একমাস পর করোনার সর্বোচ্চ সংক্রমণ

করোনার টিকাদান কর্মসূচি শুরুর পর বিশ্বে কমে আসে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ। কিন্তু নতুন একাধিক স্ট্রেইন ছড়িয়ে পড়ায় ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে।


০১:১২ পিএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার

স্ত্রী নির্যাতনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ

স্ত্রী নির্যাতনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ

বিশ্বের যেসব দেশে স্বামী বা সঙ্গীর হাতে নারী সবচেয়ে বেশি নির্যাতিত ও নিপীড়িত, সেসব দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। দেশের ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ৫০ শতাংশই জীবনে কখনও না কখনও স্বামী বা পুরুষ সঙ্গীর হাতে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন।


০৩:৫৮ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পেল বাইডেনের করোনা বিল

কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পেল বাইডেনের করোনা বিল

করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত ত্রাণ বিল অবশেষে কংগ্রেসের অনুমোদন পেয়েছে। এক লাখ ৯০ হাজার কোটি ডলারের এই বিল মার্কিন কংগ্রেসে পাস হয়।


০২:৫২ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২৭

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২৭

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি খাড়া গিরিখাতে বাস পড়ে গেলে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক লোকজন রয়েছে। এ দুর্ঘটনায় ৩৯ জন প্রাণে বেঁচে গেছে।


০১:০৮ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

সিরিয়ায় গৃহযুদ্ধে ১০ বছরে ১২ হাজার শিশুর মৃত্যু

সিরিয়ায় গৃহযুদ্ধে ১০ বছরে ১২ হাজার শিশুর মৃত্যু

১০ বছর আগে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত ১২ হাজার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষুধা, অপুষ্টিতে অধিকাংশ শিশুর মধ্যেই মানসিক সমস্যা ও ট্রমা দেখা দিয়েছে এবং ২০২০ সালে সেটা দ্বিগুণ হয়েছে।


১২:০০ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার