ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১:১৯:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
প্রথমবারের মত ডাচ সুন্দরী হল ট্রান্সজেন্ডার 

প্রথমবারের মত ডাচ সুন্দরী হল ট্রান্সজেন্ডার 

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতায় এবার বিজয়ী হয়েছেন ছেলে হিসেবে বেড়ে ওঠা রিকি কোলে। ২২ বছর বয়সী রিকি একজন ট্রান্সজেন্ডার। ডাচ বন্দর নগরীতে ছেলে হিসাবে বেড়ে ওঠা রিকি একজন নারী হয়ে উঠেছেন। তিনিই দেশটির প্রথম ট্রান্সজেন্ডার যিনি মিস নেদারল্যান্ডস জিতেছেন।


০৭:২৪ পিএম, ২৬ জুলাই ২০২৩ বুধবার

ছদ্মবেশে ঢাকার সিনেমা হলে অভিনেত্রী ইধিকা!

ছদ্মবেশে ঢাকার সিনেমা হলে অভিনেত্রী ইধিকা!

কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। ঈদুল আযহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। মুক্তির চার সপ্তাহ পার হয়ে গেলেও এখনো প্রেক্ষাগৃহে দর্শকদের বেশ সাড়া। নিজের প্রথম সিনেমার সাফল্য উপভোগ করতে কলকাতা থেকে ঢাকায় ছুটে এসেছিলেন এই অভিনেত্রী।


১২:৪৮ পিএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার

কাঠগড়ায় কাঁদলেন পরীমণি

কাঠগড়ায় কাঁদলেন পরীমণি

ব্যবসায়ী  নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় সাক্ষ্য দিতে সোমবার (২৪ জুলাই) আদালতে হাজির হন চিত্রনায়িকা পরীমণি।


০৬:৪৮ পিএম, ২৪ জুলাই ২০২৩ সোমবার

তৌকীর-বিপাশার দাম্পত্যজীবনের দুই যুগ পার

তৌকীর-বিপাশার দাম্পত্যজীবনের দুই যুগ পার

এখনকার সময়ে যেখানে বিয়ে ভাঙা অনেকটা ছেলেখেলায় পরিণত হয়েছে, সেখানে দাঁড়িয়ে অনন্য উদাহরণ তৈরি করলেন নাটকের দুই তারকা অভিনয়শিল্পী তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। দেখতে দেখতে দাম্পত্যজীবনের দুই যুগ পার করে ফেলেছেন এই তারকা দম্পতি।অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক অর্জন করেন। তবে অভিনয়ের প্রতি ঝোঁক ছিল সেই ছেলেবেলা থেকেই। তাই তো কলেজে পড়াকালীন সময়ে জড়িয়ে যান মঞ্চ নাটকে। আশির দশকের শেষের দিকে নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন তৌকীর।


০৩:৫৬ পিএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার

সৃজিতের সিনেমায় জয়াকে নেওয়ায় মুখ খুললেন শুভশ্রী

সৃজিতের সিনেমায় জয়াকে নেওয়ায় মুখ খুললেন শুভশ্রী

কয়েকদিন আগে ‘দশম অবতার’ নামে একটি ছবি নির্মাণের ঘোষণা দেন সৃজিত মুখোপাধ্যায়। সেসময় জানা যায়, এ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান।সৃজিত আরও জানান, জয়ার স্থানে শুভশ্রীর থাকার কথা ছিল। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় ছবির প্রস্তাব ফিরিয়ে দেন রাজপত্নী। তারপরই প্রাক্তন প্রেমিকাকে যুক্ত করেন সৃজিত। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুললেন এই অভিনেত্রী।


১২:৪৮ পিএম, ২২ জুলাই ২০২৩ শনিবার

প্রসেনজিৎ-শ্রাবন্তী’র শিক্ষক মিথিলা!

প্রসেনজিৎ-শ্রাবন্তী’র শিক্ষক মিথিলা!

চলতি মাসেই টলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘মায়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই ছবিতে তার অভিনয় দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। এবার শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন এ অভিনেত্রী।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‌‘দেবী চৌধুরানী’কে বড় পর্দায় নিয়ে আসছেন টলিউড নির্মাতা শুভ্রজিৎ মিত্র।


০১:৪৩ পিএম, ২১ জুলাই ২০২৩ শুক্রবার

মাত্র ১৭ বছর বয়সে মা হয়েছিলেন রানি

মাত্র ১৭ বছর বয়সে মা হয়েছিলেন রানি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি মাত্র ১৭ বছর বয়সে মা হয়েছিলেন। সম্প্রতি ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ খ্যাত এই নায়িকার একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি ফাঁস করেন এমন গোপন তথ্য।বর্তমানে তিনি বর্তমানে ৪৫ বছর বয়সের মধ্যবয়সী এক নারী। কাজ করছেন গল্পপ্রধান চরিত্রে। অথচ যখন তার ক্যারিয়ার মাত্র শুরু হয় তখনই মায়ের চরিত্রে অভিনয় করেন রানি।


১২:১০ পিএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

বিচ্ছেদের পথে অজয়-কাজল? একটা পোস্টেই সব স্পষ্ট

বিচ্ছেদের পথে অজয়-কাজল? একটা পোস্টেই সব স্পষ্ট

ক্যারিয়ারের শুরুতে ভিন্ন স্টারকে মন দিয়েছিলেন কাজল ও অজয় দেবগণ। একসঙ্গে কাজ করতে গিয়ে তারা একে অপরের কাছাকাছি আসেন। সেখান থেকেই বাড়ে সম্পর্কের গভীরতা। প্রেমের নানা সমস্যা নিয়ে অজয়ের কাছে হাজির হতেন কাজল। তা ধৈর্য ধরে শুনতেন অভিনেতা, দিতেন সমাধানও। এরপর লাভগুরুর সঙ্গে প্রেমে জড়ান অভিনেত্রী।


১১:১২ এএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার

রাষ্ট্রীয় সম্মাননায় বুলবুল মহলানবীশকে বিদায়

রাষ্ট্রীয় সম্মাননায় বুলবুল মহলানবীশকে বিদায়

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ গত শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার রাষ্ট্রীয় সম্মান ও ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয় তাকে।  


০৭:৪৫ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার

শাহরুখের সততা নিয়ে প্রশ্ন কাজলের!

শাহরুখের সততা নিয়ে প্রশ্ন কাজলের!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের বয়স তিন দশকের বেশি। গত ৩০ বছর ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। ক্যারিয়ারের দীর্ঘ সময় ধরে দর্শক ও অনুরাগীদের একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যদিও সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও কম দেখেননি কাজল। তার অন্যতম প্রিয় বন্ধু বলিউডের বাদশা শাহরুখ খানের কয়েক দশকের বন্ধুত্ব। একে অপরের সাফল্যে তারা আনন্দিত হন, কঠিন সময়ে একে অপরের পাশে থাকেন। তা সত্ত্বেও সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সততা নিয়ে প্রশ্ন তুললেন এ অভিনেত্রী।


১২:৫৩ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার

বাবার মৃত্যুবার্ষিকীতে যা বললেন অভিনেত্রী ফারিয়া

বাবার মৃত্যুবার্ষিকীতে যা বললেন অভিনেত্রী ফারিয়া

ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া স্বভাবে অনেকটাই ঠোঁটকাটা! যে কারণে সত্য কথা মুখের ওপর বলে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব শবনম ফারিয়া। সমসাময়িক নানা বিষয় নিয়ে ফেসবুকে নিজের ভাবনার কথা বলেন। এ ছাড়া ব্যক্তি জীবন নিয়েও মাঝেমধ্যে পোস্ট দেন।রোববার (১৬ জুলাই) শবনম ফারিয়ার বাবার মৃত্যুবার্ষিকী। প্রত্যেক সন্তানের জীবনে বাবার ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, ফারিয়ার জীবনেও তার বাবার প্রভাব অনেক।


০৮:৪৫ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার

কোটিতে তানজিন তিশার হাফ সেঞ্চুরি

কোটিতে তানজিন তিশার হাফ সেঞ্চুরি

হাফ সেঞ্চুরি হাঁকালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। দেশের প্রথম নাট্যাভিনেত্রী হিসেবে এর আগে কোটি ভিউয়ের রেকর্ড গড়েছিলেন মেহজাবীন চৌধুরী। তার পরে এ রেকর্ডের মাইলফলক ছুঁলেন তিশা। তার অভিনীত একান্নটি নাটক ইতোমধ্যে কোটি ভিউয়ের ক্লাবে প্রবেশ করেছে। এমন সাফল্যে উচ্ছ্বসিত তানজিন তিশা বলেন, এটা আমার জন্য সত্যি অনেক আনন্দের যে এতগুলো কাজ অনেক দর্শক পর্যন্ত পৌঁছেছে এবং তারা সেগুলো পছন্দ করেছে।


০১:৪২ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার

সামনের কঠিন দিনের জন্য নিজেকে প্রস্তুত করছেন পরীমণি

সামনের কঠিন দিনের জন্য নিজেকে প্রস্তুত করছেন পরীমণি

এক প্রতিকূল সময় পার করছেন আলোচিত ঢালিউডের চিত্রনায়িকা পরীমণি। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বনিবনা হচ্ছে না, যার জেরে আলাদা থাকছেন এই তারকা দম্পতি। ওই দিকে ছেলে রাজ্যও বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন। সবকিছু একা হাতে সামলাচ্ছেন এ চিত্রনায়িকা। শুক্রবার (১৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরীমণি। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট রাজ্যর হাতে ক্যানোলা লাগানো।


০১:৩৫ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার

এ এক অন্যরকম মেহজাবীন!

এ এক অন্যরকম মেহজাবীন!

বিনোদনের স্মার্ট দুনিয়ায় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম 'আইস্ক্রিন'-এ আসছে তাদের প্রথম অরিজিনাল কনটেন্ট 'আমি কী তুমি'। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লাক্স চ্যানেল আই তারকা মেহজাবীন চৌধুরী।


০৭:২৯ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার

৬৩ বছর পর অভিনয়শিল্পীরা ধর্মঘটে, স্থবির হলিউড

৬৩ বছর পর অভিনয়শিল্পীরা ধর্মঘটে, স্থবির হলিউড

৬৩ বছরের মধ্যে এই প্রথমবার ধর্মঘটে বসেছে হলিউডের অভিনেতাদের ইউনিয়ন। বৃহস্পতিবার (১৩ জুলাই) মধ্যরাত থেকে ধর্মঘটের রাস্তাতে হাঁটা শুরু করেন হলিউড অভিনেতারা। ফলে কাজ বন্ধ হয়ে গেছে ইন্ডাস্ট্রির। কয়েক লাখ মানুষ এই অভিনেতা ইউনিয়নের অংশ। আপাতত তারা কেউ কাজ করছেন না। অভিনেতাদের দাবি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি অভিনেতাদের ন্যায্য টাকা দিচ্ছে না।


১১:৫২ এএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার

ব্রেস্ট ক্যানসারে মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী ইভান্স

ব্রেস্ট ক্যানসারে মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী ইভান্স

মারা গেছেন প্রখ্যাত মার্কিন অভিনেত্রী আন্দ্রেয়া ইভান্স। রোববার (৯ জুলাই) ক্যালিফোর্নিয়ার পাসাডোনায় অবস্থিত নিজ বাড়িতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। লস অ্যাঞ্জেলেস টাইমসকে ইভান্স ম্যানেজার নিক বলেন, ‘ব্রেস্ট ক্যানসারে মারা গেছেন আন্দ্রেয়া। আমি গত সাত বছর ধরে ইভান্সের সঙ্গে কাজ করছি। তার মাঝে অসাধারণ প্রতিভা রয়েছে এবং তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য পরম আনন্দের।’


১২:১৬ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

পরীমণি ও রাজের সংসার আর জোড়া লাগছে না!

পরীমণি ও রাজের সংসার আর জোড়া লাগছে না!

ছবি ও ভিডিও ফাঁস-কাণ্ডে রাজের সঙ্গে থাকছেন না শরিফুল রাজ। এর আগে বেশ কয়েকবার তাদের মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা দেখা দিলেও পরে তা মিটমাট হয়ে গেছে। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ওই ঘটনার কয়েকমাস পেরিয়ে গেলেও আবহাওয়া ঠান্ডা হয়নি।সাধারণত পরীমণি ও রাজ প্রতি মাসে ছেলে রাজ্যর জন্মদিন পালন করেন। তবে এবার ১১ মাস পূর্তির দিনে তাদের একসঙ্গে দেখা যায়নি।  


১২:০০ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার

প্রথমবার মিস নেদারল্যান্ডস হলেন ট্রান্সজেন্ডার মডেল রিকি

প্রথমবার মিস নেদারল্যান্ডস হলেন ট্রান্সজেন্ডার মডেল রিকি

মিস নেদারল্যান্ডস ২০২৩-এর খেতাব জিতে নজির গড়লেন রূপান্তরকামী মডেল রিকি ভ্যালেরি কোলে। প্রথম কোনো রূপান্তরকামী মডেল এই খেতাব জয় করলেন। এবারের এই বিউটি পেজেন্টের দ্বিতীয় স্থান অর্জন করেছেন নাথালি মোগবেলজাদা।তিনি আমস্টারডামের বাসিন্দা। হাবিবা মোস্তফা মিস কনজেননিয়ালিটি খেতাব জয় করেছেন। 


১১:৪৭ এএম, ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার

জয়ার সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে যা বললেন মিথিলা

জয়ার সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে যা বললেন মিথিলা

জয়া আহসানের সঙ্গে সৃজিত মুখার্জীর চর্চিত প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন রাফিয়াত রশীদ মিথিলা। মূলত, পাঁচ বছর পর সৃজিতের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া। ধারণা করা হচ্ছিল, অতীত সম্পর্কের জেরে তাকে নিয়ে আর কাজ করবেন না এই পরিচালক। এদিকে জয়ার সঙ্গে সৃজিতের প্রেমের বিষয়টি মোটেই ভাবায় না মিথিলাকে। বরং তিনি এটা স্বাভাবিকভাবেই দেখছেন। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সে তো কতজনের সঙ্গেই কতকিছু শোনা গেছে। সকলকে বাদ দিলে আর কাউকে কাজের জন্য পাবে না।


১১:১৩ এএম, ১০ জুলাই ২০২৩ সোমবার

সাদি মহম্মদ ও শিবলী মহম্মদের মা মারা গেছেন

সাদি মহম্মদ ও শিবলী মহম্মদের মা মারা গেছেন

সাদি মহম্মদ ও শিবলী মহম্মদের মা জেবুন্নেছা মারা গেছেন। তারা সাংস্কৃতিক অঙ্গনের দুই তারকা। শনিবার ভোর ৬টার দিকে তাদের মা জেবুন্নেছা সলিম। মৃত্যুর আগে তার বসয় হয়েছিল ৯৬ বছর। বিষয়টি জানিয়েছেন তার ছেলে বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ।সাদি মহম্মদ বলেন, মা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। শনিবার ভোরে স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


১০:৪০ এএম, ৯ জুলাই ২০২৩ রবিবার

‘লাল শাড়ি’ পরে অপুর সিনেমা দেখলেন নায়িকারা

‘লাল শাড়ি’ পরে অপুর সিনেমা দেখলেন নায়িকারা

ঈদে মুক্তি পেয়েছে ‘ঢালিউড কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘লাল শাড়ি’। এই সিনেমার মধ্যে দিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি।মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস, লায়নসহ দেশের ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ঈদের দ্বিতীয় সপ্তাহেও ভালো ব্যবসা করছে ‘লাল শাড়ি’ সিনেমাটি।


০৬:২৮ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার

জনপ্রিয় পপ তারকা কোকো লি মারা গেছেন

জনপ্রিয় পপ তারকা কোকো লি মারা গেছেন

হংকংয়ে জন্মগ্রহণকারী জনপ্রিয় পপ তারকা ও অভিনেত্রী কোকো লি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। খবর বিবিসির। বুধবার তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ক্যারল ও ন্যান্সি। গত কয়েক বছর ধরে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন।


১১:৪৩ এএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

শুভশ্রীর জায়গা নিলেন জয়া আহসান

শুভশ্রীর জায়গা নিলেন জয়া আহসান

দীর্ঘ পাঁচ বছর পর সৃজিতের সিনেমায় ফিরছেন জয়া। শোনা যাচ্ছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পুজার ছবি 'দশম অবতার'এ দেখা যতে পারে জয়াকে। যে ছবিতে আসলে অভিনয় করার কথা ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে শুভশ্রী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা, তাই কাজ করতে পারবেন না।শুভশ্রীর জায়গায় পরিচালক সৃজিত নাকি এই প্রস্তাব দিয়েছিলেন রুক্মিণী মৈত্রকে।


১২:১৬ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন মেহরীন

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন মেহরীন

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেহরীন। রোববার (২ জুলাই) সন্ধ্যায় কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সত্যজিৎ রায় অডিটরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়।রেডউইন ইন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভের আয়োজনে মেহরীনের হাতে সম্মাননা তুলে দেন হিউমান রাইটসের চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া কার্পা, আয়োজক সুরিয়া সিনহা ও অভিনেত্রী সোমা চক্রবর্তী ।


১২:২৩ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার