অনুপমা নাকি রাশি, কাকে বিয়ে করছেন বুমরা?
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ৪ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বিয়ে করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ছুটি নিয়েছেন তাদের দলের অন্যতম ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। ইংল্যান্ডের সঙ্গে চলমান টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে খেলছেন না তিনি। শোনা যাচ্ছে, দক্ষিণী ছবির নায়িকা অনুপমা পরমেশ্বরনকে বিয়ে করতে চলেছেন বুমরা। বর্তমানে এই নায়িকার সঙ্গে চলছে তার মন দেওয়া-নেওয়া। ওদিকে অনুপমাও সমস্ত শুটিং থেকে ছুটি নিয়েছেন কয়েকদিনের জন্য।
যদিও এর আগে একটি সাক্ষাৎকারে অনুপমা দাবি করেছিলেন, বুমরাকে তিনি চেনেনই না। শুধু এই নামে তার দেশে একজন ক্রিকেটার আছে বলে তিনি জানেন। ওই সময় তার সঙ্গে বুমরার নাম জড়িয়ে খবর প্রকাশ করার জন্য সংবাদমাধ্যমের ওপারে ক্ষোভও ঝেড়েছিলেন এই নায়িকা। বলেছিলেন, ‘আপনারা একজন নারীকে নিয়ে প্রতিবেদন করবেন, একটু জেনেশুনে করবেন না?’
কাজেই, অনুপমা যে ক্রিকেটার বুমরাকে বিয়ে করতে চলেছেন এ খবর চূড়ান্ত নয়। তবে দুজনের একসঙ্গে ছুটি নেওয়াতে অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। এও শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে বা চলতি মাসের মাঝামাঝিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বুমরা ও অনুপমা। গোয়ার সমুদ্রতীরে হবে তাদের ডেস্টিনেশন ওয়েডিং। সেখানে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ও বন্ধুবান্ধব।
এদিকে, দক্ষিণ ভারতেরই আরেক জনপ্রিয় নায়িকা রাশি খান্নার সঙ্গেও একসময় প্রেম ছিল ক্রিকেটার বুমরার। পাত্রীর তালিকায় রয়েছেন তিনিও। কারণ অনেকেই বলাবলি করছেন, পুরোনো প্রেম জোড়া লেগেছে বুমরার। তাই বিয়ের পাত্রী হতে পারেন রাশি খান্নাও। ফলে পাত্র ঠিক থাকলেও পাত্রী নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। তাই বুমরা শেষ পর্যন্ত কার গলায় মালা পরান সেটাই দেখার।
-জেডসি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার