অনুশীলনের আগে কোভিড পরীক্ষা বাংলাদেশ নারী দলের
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
অনুশীলনের আগে কোভিড পরীক্ষা বাংলাদেশ নারী দলের
আজ রোববার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন পর্ব শুরু হবার আগে গতকাল শনিবার বাংলাদেশ নারী দলের করোনা পরীক্ষা করা হয়েছে।
করোনা পরীক্ষার জন্য খেলোয়াড়-কোচ-অফিসিয়ালসহ মোট ৪২ জনের নমুনা নেয়া হয়েছে- জানিয়েছেন চিকি’সক দেবাশিষ চৌধুরি।
পরীক্ষায় যাদের করোনা রিপোর্ট নেগেটিভ হবে, শুধুমাত্র তারাই অনুশীলনে যোগ দিতে পারবেন।
দেবাশিষ আজ বাসসকে বলেন, ‘অনুশীলনে যোগ দেয়ার আগে, খেলোয়াড়-কর্মকর্তা-কোচ-ড্রাইভার-টিম বয়-অন্যান্য স্টোকহোল্ডারসহ মোট ৪২ জন তাদের করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘যাদের পরীক্ষা রিপোর্ট নেগেটিভ হবে, তারা অনুশীলন সেশনের জন্য সিলেট ভ্রমণ করবে। অনুশীলনের মাঝে আমরা আরও একটি করোনা পরীক্ষা করবো।’
আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত নারীদের অনুশীলন সেশন চলবে। আগামী ২৫ জানুয়ারি আবারো খেলোয়াড়-অন্যান্য স্টোকহোল্ডারদের আবারো করোনা পরীক্ষা করা হবে।
২৯ সদস্যের এই স্কোয়াডটি মাসব্যাপী ক্যাম্পে ফিটনেস এবং স্কিলের প্রশিক্ষণ নিবে এবং পাঁচটি সীমিত ওভার অনুশীলন ম্যাচও খেলবে তারা।
নারী দলের অনুশীলন পর্বটি দেখছেন করবেন বাংলাদেশ নারী দলের সহকারী প্রশিক্ষক ফয়সাল হোসেন ডিকেন্স।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন : সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহান মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মমতা হেনা হাসনাত, সুরায়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইশমা তানজিম, রুবায়া হায়দার ঝিলিক, আকা মল্লিক, ফারিহা ইসলাম তৃশনা, শানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার