ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:০৫:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

অপর্ণা সেনকে জিজ্ঞাসাবাদ

আপডেট: ১১:০৫ এএম, ১৯ আগস্ট ২০১৪ মঙ্গলবার

aparna-senডেস্কনিউজ,উইমেননিউজ২৪.কম, ঢাকা:ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেনকে সোমবার জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট’।সারদা কেলেঙ্কারির কয়েক কোটি রুপির প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অপর্ণা সেন সারদা গ্রুপের একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।সারদা চিট ফান্ডের প্রতারণার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।আগেই অপর্ণা সেন সমন পেয়েছিলেন। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলো। সে সময় অপর্ণার সঙ্গে ছিলেন তাঁর স্বামী কল্যান রায়। ১৯.০৮.২০১৪