অবশেষে জানা গেল সাংবাদিক শিরিন হত্যাকারীর পরিচয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ১০ মে ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
অবশেষে জানা গেল মধ্যপ্রাচ্য আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ’র হত্যাকারীর পরিচয়। সম্প্রতি নতুন একটি প্রামাণ্যচিত্রের নির্মাতারা খুনির পরিচয় উন্মোচন করতে সক্ষম হয়েছেন।
সাংবাদিক শিরিন হত্যাকারীর নাম অ্যালন স্কাজিও। ২২ বছর বয়সি এই খুনি ইসরাইলি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ১১ মে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হন শিরিন আবু আকলেহ। সেই সময় তিনি হেলমেট ও স্পষ্টভাবে ‘প্রেস’ চিহ্নযুক্ত ভেস্ট পরা ছিলেন।
আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক তখনই এই হত্যাকে ঠাণ্ডা মাথায় সংঘটিত হত্যাকাণ্ড হিসেবে ঘোষণা দেয়।
তবে, ইসরাইলি কর্তৃপক্ষ ও তাদের মিডিয়া সেই সময় দাবি করে জানায় যে, ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতেই সাংবাদিক শিরিনের মৃত্যু হয়েছে।
এদিকে, ‘হু কিল্ড শিরিন?’ নামের ৪০ মিনিটের অনুসন্ধানমূলক প্রামাণ্যচিত্রটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ভিত্তিক মিডিয়া সংস্থা ‘জেটেও’ প্রকাশ করে।
এতে বলা হয়েছে, শিরিনকে হত্যা করেন এক ইসরাইলি সেনা। ২০ বছর বয়সি ওই সেনা তখন প্রথমবারের মতো দখলকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানে অংশ নেন।
একইসঙ্গে এই প্রামাণ্যচিত্রে যুক্তরাষ্ট্রের মাধ্যমে তার মিত্র ইসরাইলকে দায়মুক্তি দেওয়ার চেষ্টার বিষয়টিও উন্মোচন করা হয়েছে।
প্রামাণ্যচিত্রের নির্বাহী প্রযোজক ডিওন নিসেনবাম আল জাজিরাকে জানান, তারা এই হত্যার পেছনে প্রকৃত ব্যক্তি কে, সেটি বের করতেই অনুসন্ধান শুরু করেন। যা এখন পর্যন্ত ইসরাইলের অতি গোপনীয় একটি তথ্য। তারা আশা করছেন, এই অনুসন্ধান যুক্তরাষ্ট্রে নতুন করে তদন্তের পথ খুলে দিতে পারে।
নিসেনবাম বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রাথমিকভাবে সিদ্ধান্তে এসেছিল যে, শিরিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু পরে সেই সিদ্ধান্ত প্রশাসনের ভেতর থেকেই বাতিল করা হয়।
তিনি আরও বলেন, ‘আমরা বেশকিছু উদ্বেগজনক প্রমাণ পেয়েছি, যা ইসরাইল ও বাইডেন প্রশাসন উভয়েই শিরিনের হত্যাকাণ্ডকে ধামাচাপা দিয়েছে এবং হত্যাকারী সেনাকে দায়মুক্তি দিয়েছে’।
এর আগেও বিভিন্ন সংবাদমাধ্যম, মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের তদন্তে উঠে এসেছে, সাংবাদিক শিরিনকে ইচ্ছাকৃতভাবেই ইসরাইলি সেনারা গুলি করে হত্যা করেছে।
শুরুর দিকে অবশ্য ফিলিস্তিনি যোদ্ধাদের ওপরেই দোষ চাপানোর চেষ্টা চালায় ইসরাইল। তবে তাদের সেই অপচেষ্টা সফল হয়নি।
সংবাদপত্র বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ শুক্রবার জানায়, গাজায় ইসরাইলের সর্বাত্মক হামলার প্রথম ১৮ মাসে ইসরাইলি বাহিনীর হাতে ২ শতাধিক সাংবাদিক শহিদ হয়েছেন। যাদের অন্তত ৪২ জন সাংবাদিক দায়িত্ব পালনের সময়েই প্রাণ হারান।
এদিকে, গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৫২,৭৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১১৯,২৬৪ জন আহত হয়েছেন। তবে গাজা তথ্য অফিসের মতে, প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬২ হাজারেরও বেশি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






