অবিলম্বে নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট ঘোষণার দাবি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রবিবার
সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের মামলা রাষ্ট্রপক্ষকে আইনিভাবে মোকাবিলা করে অবিলম্বে নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট ঘোষণার দাবি জানিয়েছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদ।
সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক সাংবাদিক সমাবেশে এ দাবি জানান।
অবিলম্বে নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশ, গণমাধ্যম কর্মী আইন প্রনয়ন ও ছাটাই বন্ধের দাবিসহ নোয়াবের মামলার প্রতিবাদে সারাদেশে বিএফইউজে’র অঙ্গ সংগঠনসমুহ ও সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএফএইজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাসের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও মহাসচিব কামাল উদ্দিন।
সমাবেশে মোল্লা জালাল বলেন, অবিলম্বে নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশ করতে হবে এবং সংসদেও আগামী অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন পাশ করতে হবে।
তিনি বলেন, অন্যথায় দেশের গণমাধ্যম শিল্পে চরম নৈরাজ্য সৃষ্টি হবে। যা রাষ্ট্র, সরকার ও সাংবাদিক-শ্রমিক-কর্মচারিরা চায় না।
নোয়াবকে হুঁশিয়ার করে মোল্লা জালাল আরো বলেন, সংবাদপত্র বের করতে হলে দেশের আইন মোতাবেক ওয়েজবোর্ড রোয়েদাদ মেনেই করতে হবে।
আবদুল মজিদ বলেন, নোয়াবের মামলাকে আইনিভাবে মোকাবিলা করার দায়িত্ব রাষ্ট্রপক্ষের। এ নিয়ে সাংবাদিকদের কোনো বক্তব্য নেই। সাংবাদিকরা আন্দোলন সংগ্রাম করেই ওয়েজবোর্ড রোয়েদাদ আদায় করে ছাড়বে।
সোহেল হায়দার চৌধুরী বলেন, যেসব পত্রিকা ওয়েজবোর্ড রোয়েদাদ অনুযায়ী সাংবাদিকদের বেতন-ভাতা দেবে না, তাদের রেট কার্ড বাতিল করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সচিবালয়ের প্রধান ফটক পর্যন্ত প্রদক্ষিণ করে।
এরপর ১৪ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে হস্তান্তর করেন সাংবাদিক-শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



