অমরত্ব দিলো মৃত্যুর আগের দিনের ফেসবুক পোস্ট
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১৭ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার
জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচা দরকার। কে জানে, কাল কি হয়! জীবনকে বিন্দু বিন্দুতে উপভোগ করার যে কী পরম আনন্দ, তা বুঝিয়ে দিলেন হোলি বুচার।
অস্ট্রেলিয়ার ব্রিসবনের বাসিন্দা হোলি, ইউইংস সারকোমা নামে এক বিরল ক্যানসারে ভুগছিলেন। তিনি জানতেন, যে কোনও সময় এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই জীবনের প্রত্যেকটি মুহূর্ত আরও বেশি করে অনুভব করছিলেন তিনি। সেকেন্ডের কাঁটাও যেন মন্থর হয়ে গিয়েছিল। কিন্তু মৃত্যুর আগে তাঁর একটি খোলা চিঠি হোলিকে চিরন্তন করে দেয়। কিন্তু কীভাবে?
৪ জানুয়ারি ২০১৮। সকাল ৭.১৬। ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ পোস্ট করেন ২৭ বছরের হোলি। জীবনের সুক্ষ্ম সুক্ষ্ম অনুভূতিকে তুলে ধরেছেন তিনি। হোলি লেখেন, জীবনে ২৬টা বছর উপহার পেয়েছি। আমি চাই না পৃথিবী ছেড়ে চলে যেতে। কিন্তু জগত এতই অনিশ্চিত যে কে কবে এখান থেকে বিদায় নেবে কারও তা জানা নেই। এমন রোমাঞ্চাকর পৃথিবীতে প্রতিটি মুহূর্ত উপভোগ করাই উচিত।
আবার কখনও হোলি লিখছেন, অভিজ্ঞতার জন্য অর্থ খরচ করো। আর সেই অভিজ্ঞতাকে কখনই হাতছাড়া করো না। জেনে রেখো, প্রত্যেকটা মুহূর্তের জন্য তুমি অর্থ খরচ করছো। নিজের জীবন থেকে ছোটো ছোটো নানা উপদেশ শেয়ার করেছেন হোলি।
তিনি বলেছেন, প্রকৃতির সঙ্গে থেকো। মন ভরে গান শোনো। পুরনো সব সময়ই মধুর হয়। বন্ধুর সঙ্গে কথা বলো। আর শেষ কথা ছিল বাঁচার জন্য কাজ করো, শুধুমাত্র কাজ করেই বেঁচো না। এমনই আরও অনেক কথা শেয়ার করেছেন হোলি।
হোলির এই চিঠি এক লাখেরও বেশি শেয়ার হয়েছে ফেসবুকে। ৩৩ হাজারের বেশি কমেন্ট এসেছে সেই পোস্টে। আজ আর হোলি বুচার বেঁচে নেই। পোস্ট করার পরের দিনই (৫ জানুয়ারি ২০১৮) এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হয়। তবে তিনি কথা দিয়েছেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে সবার সঙ্গে...।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


