অ্যাপল ও মেটাকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ প্রযুক্তি কোম্পানি আইফোন ও কম্পিউটার নির্মাতা অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো এবং ফেসবুকের মূল কোম্পানি মেটাকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক-বিরোধের মধ্যেই এ ব্যবস্থা নেওয়া হলো।
বুধবার (২৩ এপ্রিল) ব্রাসেলসে ইউরোপীয় কমিশন জানায়, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) আইন লঙ্ঘন করার দায়ে মেগা দুই মার্কিন প্রযুক্তি কোম্পানি আইফোন ও অ্যাপলকে জরিমানা করা হয়েছে। প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন এই আইনের আওতায় জরিমানা করল। জরিমানার এ বিষয়টি ইইউর এই সিদ্ধান্ত ইউরোপের সংবাদমাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে।
কমিশনের একজন মুখপাত্র জানান, এই জরিমানার পেছনে কেবলমাত্র ইন্টারনেট-ভিত্তিক প্রতিযোগিতার সুরক্ষা এবং ইউরোপে ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে। অ্যাপলকে তাদের অ্যাপ স্টোরে কঠোর নিয়মের কারণে শাস্তি দেওয়া হয়েছে। মেটার অপরাধ তারা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাপের সাবস্ক্রিপশন মডেল চালু করে তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীদের স্বাধীনতার বিধান লঙ্ঘন করেছে।
এর আগে, ২০২২ সালে প্রণীত এই আইনে বড় ইন্টারনেট কোম্পানিগুলোকে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোকে উন্মুক্ত রাখার বাধ্যবাধকতার বিষয়ে বলা হয়। এখন এই আইন লঙ্ঘনের জন্য ব্রাসেলস ১০ শতাংশ পর্যন্ত বার্ষিক আয়ের সমপরিমাণ জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প ইতোমধ্যেই ইইউর আইনগুলোকে ‘অন্যায্য’ বলে চিহ্নিত করেছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত অ্যাপলের সদর দপ্তর ঘোষণা করেছে- তারা ইইউর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। মেটাও ইইউর এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, ইইউ কমিশন মেটার ওপর বহু বিলিয়ন ইউরোর শুল্ক আরোপ করে আমাদের ব্যবসায়িক মডেল পরিবর্তন করতে বাধ্য করছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


