আঁধার ভেঙে নারীকে এগিয়ে যাওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ এএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
এখনও সমাজে নারীর প্রতি হীনমন্য মনোভাব দেখানো হয়। তারা নিজের পছন্দমতো কিছু করতে পারে না। তাদের পছন্দকে পিষে ফেলা হয়। তাই সমাজের ভয়কে জয় করতে আঁধার ভেঙে নারীকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে নারী জোট ‘আমরাই পারি’।
মঙ্গলবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে সংগঠনটির আয়োজিত এক অনলাইন আলোচনায় বক্তারা এ আহ্বান জানান। পরে অনলাইনেই মোমবাতি প্রজ্বলন করা হয়।
‘আমরাই পারি’ জোটের নির্বাহী কমিটির সদস্য শিপা হাফিজ বলেন, সামাজিক বৈষম্য দূর করতে পুরুষদেরও এগিয়ে আসতে হবে। নারী দিবস ও আন্দোলনে সবাইকে সম্পৃক্ত করতে হবে। যে পুরুষরা তাতে সম্পৃক্ত হবেন না, আমরা তাদের নারী বিদ্বেষী বলে চিহ্নিত করব। যে নারীও করবেন না তাদেরও সেভাবেই চিহ্নিত করব। কারণ তারা সম্মানজনক জীবনযাপনে নারীকে সহযোগিতা করছেন না।
আলোচনায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জয়া মোহন্ত জানান, বিকেলের পর হোস্টেল থেকে ছাত্রীদের বের হতে দেওয়া হয় না। ছাত্রদের ক্ষেত্রে সে বাধা নেই। বিপদের শঙ্কায় বাবা-মাও মেয়েদের রাতে বের হতে দেন না। এর মানে হলো নারীকে দুর্বল মনে করা হচ্ছে। তার প্রতি হীনমন্য মনোভাব দেখানো হয়। নারী ইচ্ছেমতো কিছু করতে পারে না। তার পছন্দকে পিষে ফেলা হয়, স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়।
বাগেরহাট জেলার আমরাই পারি জোটের ফোকাল রিজিয়া পারভীন বলেন, নারী অধিকার আদায়ের আন্দোলনের শুরুর দিকে নানান ধাক্কা খেতে হয়েছে। খুব যে পাল্টাতে পেরেছি তা কিন্তু নয়। ঘরে-বাইরে নারীরা এখনো নিগৃহীত হচ্ছে। আগে বলত না, ভয়-লজ্জা পেত; সেখানে কিছুটা হলেও পজিটিভ পরিবর্তন এসেছে। এখন প্রতিবাদ করে, বিচার চায়; সবক্ষেত্রে বিচার হয়তো পায় না, কিন্তু চায়।
তিনি আরও বলেন, সমান অধিকার পেতে নারীকেও দায়িত্বশীল হতে হবে। রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী থাকার বিষয় ছিল। কিন্তু কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। সেখানেও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি এখনও আসেনি। সেজন্য নারীকে যোগ্য, কর্মক্ষম করতে হবে। চ্যালেঞ্জ নিতে হবে। লড়াই ছাড়লে হবে না।
আমরাই পারি জোটের নির্বাহী কমিটির সদস্য ফারহানা হাফিজ বলেন, ধর্ষণের শিকার হওয়ার যে ভয় নারীর মধ্যে কাজ করে, তা জয় করতে হবে। নিজের জন্য পরিবেশ তৈরি করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আইনের সঠিক প্রয়োগ করতে হবে।
নারীর বিরুদ্ধে অন্যায়কে অপরাধ গণ্য করা, নারীর বিরুদ্ধে সহিংসতা-নির্যাতনে জড়িত না হওয়া এবং নারী নির্যাতন বন্ধে অন্যদের অবগত করতে ‘রাতের আঁধার ভাঙার’ শপথ পাঠের মাধ্যমে আলোচনা শেষ হয়।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক


