আগাম নির্বাচন দেয়ার মত পরিস্থিতি হয়নি : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৩ পিএম, ৮ ডিসেম্বর ২০১৭ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগাম নির্বাচন দেয়ার মত পরিস্থিতি হয়নি। নির্বাচনে অংশ নেয়া না নেয়া দলগুলোর নিজস্ব ব্যাপার। এক্ষেত্রে সরকারের কিছু করার নেই।
আজ বৃহস্পতিবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কম্বোডিয়া সফর সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে রোহিঙ্গা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা আন্তর্জাতিক পর্যায়ের ভালো সমর্থন পাচ্ছি। কম্বোডিয়ার প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন-আশিয়ানে এ বিষয়ে কথা বলবেন। মিয়ানমারকে তারা চাপ দিচ্ছেন। কেউ কেউ প্রকাশ্যে না বললেও চাপ দেওয়া হচ্ছে। সবাই চায় রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফিরে যাক। আমরাও তাই প্রত্যাশা করি।
তিনি বলেন, প্রতিবেশি দেশ হিসেবে আমি চাই তাদের সঙ্গে প্রতিবেশিভাব থাকুক। মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। তাদের অবশ্যই ফেরত নিতে হবে।
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা করে দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উনি কি ক্ষমা করেছেন, না চেয়েছেন-এ ক্ষমার বিষয়টি স্পষ্ট নয়। তার উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। কিবরিয়াসহ অনেককে হত্যা করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় আমি বেঁচে গিয়েছি, এ জন্যই কি তিনি আমাকে ক্ষমা করেছেন?
তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা তা আমাদের সরকার দেয়নি। বরং আমার বিরুদ্ধে এক ডজন মামলা দিয়েছে। আর যারা মামলা দিয়েছে সেই মঈন উদ্দিন, ফখরুদ্দিন তাদের নিজেদের লোক তা আপনারা জানেন।
আসন্ন নির্বাচনে একাধিক প্রার্থিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, শতফুল ফুটতে দিন, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল। এটা তাদের রাজনৈতিক অধিকার। সময় মতো আমরা ভালো ফুলটিই বেছে নেবো। নির্বাচনী হাওয়া বয়ে যাওয়া ভালো বিষয়। গণতান্ত্রিক বিষয়টাই এতে ফুটে উঠেছে।
মাঠ পর্যায় থেকে প্রার্থীদের বিষয়ে জরিপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে কার কেমন গ্রহণযোগ্যতা আছে তা আমাদের খেয়াল রাখতে হয়। তবে যার কোনো দুর্বলতা দেখি, তাকে সতর্ক করি। একটা কথা মনে রাখতে হবে-দেশের উন্নয়ন হচ্ছে। এটা অব্যাহত রাখলেই মানুষই আপনাকে বেছে নেবে। তবে কেউ রেড জোনে নেই। মানুষই ভেবে দেখবে তারা আওয়ামী লীগকে চায় কি না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, কোন দল নির্বাচন করবে কোন দল নির্বাচন করবে না তা তাদের দলীয় সিদ্ধান্ত। এখানে আমাদের কি করার আছে। গণতান্ত্রিক একটি দেশে যে দলগুলো গণতন্ত্র চর্চা করে সেই সব দলের নির্বাচনে আসা কর্তব্য। তবে কে নির্বাচনে আসবে আর কে নির্বাচনে আসবে না সে ব্যাপারে সরকারের কিছু করণীয় নেই।
সংবাদ সম্মেলন মঞ্চে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ ছাড়া সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতা, সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






