আজ গুগলের ডুডলে রোকেয়ার ছবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৩৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭ রবিবার
বিশ্ববাসী আজ শনিবার গুগলের হোমপেজে গেলেই দেখতে পাচ্ছেন বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ছবি। এ মহান নারীর ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গুগলের হোমপেজে বিশেষ এ ডুডলটি প্রদর্শন করা হচ্ছে।
আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্মদিন। ১৯৩২ সালের এই একই দিন মারা যান তিনি। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আর গুগল এই মহতী নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ উদ্যোগ নিয়েছে।
গুগলের হোমপেজে গেলে একটি ডুডল দেখা যাবে। তাতে দেখা যাচ্ছে সাদা পোশাকে চশমা পরা এক নারী বই হাতে হেঁটে যাচ্ছেন। তিনেই বেগম রোকেয়া। ওই ডুডলে বেগম রোকেয়ার পেছনে ব্যাকগ্রাউন্ডে ইংরেজিতে গুগল লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছে। অন্দরমহলের বাইরে বেগম রোকেয়া ফুল ফুটিয়েছেন, সে দৃশ্যটিও গুগল সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।
বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলেই চোখে পড়ছে বিশেষ ডুডলটি। ওই ডুডলে ক্লিক করলে বেগম রোকেয়াকে নিয়ে গুগলে নানা অনুসন্ধান ফলাফল দেখা যাচ্ছে।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে রোকেয়ার জন্ম হয়। ঊনবিংশ শতকে নারীরা যখন অবরোধবাসিনী তখন নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন।
রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তার গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। নারীশিক্ষার প্রসারে কাজ করে গেছেন আমৃত্যু। নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তাদের ক্ষমতায়ন, ভোটাধিকারের জন্য লড়াইটা এই বাংলায় রোকেয়াই শুরু করেছিলেন।
বিভিন্ন দিবস ও ঐতিহাসিক ঘটনার স্মরণে এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম বা মৃত্যু দিবসে ডুডল পরিবর্তন করে গুগল। যার মাধ্যমে ওই দিন বা ব্যক্তি সম্পর্কে বিশ্ববাসীকে বিস্তারিত জানানো হয়।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা

