আজ বাজারের প্রেক্ষাপট ভিন্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২৭ পিএম, ১৮ জুন ২০১৮ সোমবার
আজ শুক্রবার। ঈদের আগের দিন, বন্ধের দিন। অন্যান্য দিনের তুলনায় আজ রাজধানীর কাঁচাবাজারের প্রেক্ষাপট ভিন্ন রকম ।
কাচাঁবাজারে বেশি ভিড় না থাকলেও ঈদের দিনে নানা ধরনের সুস্বাদু খাবার খেতে ভোগ্যপণ্যের দোকানগুলোতে ভিড় বেড়েছে। বিশেষ করে সেমাই, লাচ্ছা সেমাইয়ের দোকানগুলোতে ক্রেতাদের বেশি দেখা গেল।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেল, সেমাই, লাচ্ছা সেমাইয়ের দাম সামান্য বাড়লেও বেশি বেড়েছে বেশ কিছু মসলার দাম।
আজ শুক্রবার, শান্তিনগর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ক্রেতা-বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, ভাল মানের খোলা সেমাই ৮০ থেকে ৯০ টাকা কেজি, খোলা লাচ্ছা সেমাই কেজি প্রতি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকা। এ ছাড়া মিল্ক ভিটা, আড়ংসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের তরল দুধও বাজারে পাওয়া যাচ্ছে। এক লিটারের দুধ ৬৫, আধা লিটার ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রির কথা থাকলেও বেশিরভাগ দোকানে আজও প্রতি লিটার ৮০ টাকায় ও আধা লিটার ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পোলাউয়ের চাল খোলা, প্যাকেটজাত প্রতি কেজি মানভেদে ১০০ থেকে শুরু করে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
এদিকে বাড়তি বিভিন্ন মসলার দামও। এলাচ বিক্রি হচ্ছে ১৬৫০ টাকা কেজি। একইভাবে ইরানি জিরা এখন কেজি প্রতি বিক্রি করছে ৪২০ টাকা । আর ইন্ডিয়ান জিরার দাম ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া লবঙ্গ (লং) ১১৫০ টাকা থেকে ১১৮০ কেজি, কালো জিরা ১৮০ থেকে ২০০ টাকা প্রতি কেজি , কিসমিস মানভেদে ৩৪০ থেকে ৩৭০ টাকা, দারুচিনি কেজি প্রতি ৩১০ থেকে ৩৩০ টাকা, কাচা বাদাম ৯০ থেকে ১১০ টাকা প্রতি কেজি, চিনি প্রতি কেজি ৬২ থেকে ৬৮ টাকা, ছোলা ৬৫ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে।
সবজি বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে ঈদের কারণে শসা বেড়ে ৭০-৮০ টাকা হয়েছে। ঈদ বাজারে মাছের চাহিদা কম থাকায় মাছের বাজার স্থিতিশীল আছে । ঈদকে সামনে রেখে বেড়েছে মাংসের দামও। অনেক বিক্রেতাই গরুর মাংস বিক্রি করছেন ৫০০ থেকে ৫২০ টাকায়। রমজানের শুরু থেকে দেশি ও ব্রয়লার মুরগি চড়া দামে বিক্রি হলেও সেই দাম কমেনি। আজ আবার দাম বেড়ে প্রতি কেজি ১৬৫-১৭০ টাকা হয়েছে। পাকিস্তানী মুরগি ২৯০ থেকে ৩০০ টাকা ও প্রতিটি এক কেজি ওজনের দেশি মুরগি বিক্রি হয়েছে ৪২০ থেকে ৪৫০ টাকায়।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






