আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ক্রিকেট দল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি।
আসন্ন কমনওয়েলথ গেমসে প্রথমবারের মত অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেটে। গেমনে চুড়ান্তপর্বে অংশ নিতে বাংলাদেশকে বাছাইপর্ব অতিক্রম করতে হবে। তবে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য আসরে যোগ্যতা অর্জনে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মঙ্গলবার বার্মিংহামে আইসিসি কমনওয়েলথ গেমস ২০২২’র বাছাইপর্ব শুরু হচ্ছে। কুয়ালালামপুরের কিনারা ওভালে লড়াই করবে বাংলাদেশ, কেনিয়া, মালয়েশিয়া, স্কটল্যান্ড ও শ্রীলংকা। এদের মধ্য থেকে একটি দল যোগ্যতা অর্জন করবে মূল পর্বে খেলার।
বার্মিংহামে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া-বার্বাডোজ-ইংল্যান্ড-ভারত-নিউজিল্যান্ড-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই সাতটি দলের সাথে কারা যোগ দিবে, তা নির্ধারণের জন্য রাউন্ড-রবিন টি-টোয়েন্টি টুর্নামেন্টটি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবং আসরের শেষ দিন লড়বে বাংলাদেশ ও শ্রীলংকা।
স্বাগতিক ইংল্যান্ডের সাথে আগেই মূল পর্ব নিশ্চিত করেছে ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ ছয় দল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রতিনিধি হিসেবে মনোনিত করেছে বার্বাডোজকে।
আগামী ১৮ জানুয়ারি কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। আসরের ম্যাচগুলো নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা।
তিনি বলেন, ‘আমরা অনেক আত্মবিশ্বাসী, করোনার কারণে বিঘ্নিত অনুশীলন ও ম্যাচের পর প্রতিন্দ্বন্দিতাপূর্ণ ক্রিকেটে ফেরা আমাদের জন্য সহজ ছিলো না। তবে আমরা এখন ভালোভাবে প্রস্তুতি নিয়েছি, গত কয়েক মাস ধরে বিভিন্ন কন্ডিশনে আমরা খেলেছি।'
তিনি আরও বলেন, ‘আমি মনে করি সাম্প্রতিক সময়ে আমাদের মিডল অর্ডার ছিল অসাধারণ। এটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট, আশা করি ওপেনিং ব্যাটসম্যানরা দ্রুত রান তুলবে। ভাল করতে হলে আমাদের দলগতভাবে পারফরমেন্স করতে হবে।’
আগামী ১৯ জানুয়ারি মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৩ ও ২৪ জানুয়ারি শেষ দুই ম্যাচে স্কটল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের শীর্ষ দল মূল পর্বে খেলার টিকিট পাবে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











