ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১২:২৮:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

আত্মরক্ষার কৌশলবিষয়ক প্রশক্ষিণ পেলেন ২৫ নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারীদের আত্মরক্ষার কৌশল সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণের আয়োজন করেছে ইয়ুথ প্রেনার নেটওয়ার্কের সাউদার্ন শাওলিন অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার ২৫ জন নারী।

রোববার (২ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে ‘স্পার্ক-এ সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোজেক্ট ফর ওমেন-কোহরট ০.২’ শীর্ষক নামে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় নারীদের আত্মরক্ষার কৌশল, আত্মরক্ষা সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা ও নারীদের প্রাত্যহিক ব্যায়াম সম্পর্কে ধারণা দেন প্রশিক্ষকরা।

ইয়ুথ প্রেনার নেটওয়ার্কের অপারেশন ম্যানেজার মাশফিকুর রহমান মুন্না বলেন, আমারদের প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত দুই শতাধিক নারী আত্মরক্ষার কৌশল শিখেছেন। খিলগাঁওয়ে ছেলে ও মেয়েদের জন্য উইং চুন কুংফু ও আফতাবনগরে ছেলেদের জন্য শাওলিন কুংফু ব্যাচের ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, আত্মরক্ষার কৌশল শেখার বিষয়ে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা আছে। যেমন ইনজুরি হতে পারে, মেয়েদের হাত-পা শক্ত হয়ে খারাপ দেখা যায়, শরীরের স্থায়ী ক্ষতি হয় ইত্যাদি। এ ছাড়া অনেক নারী মার্শাল আর্ট শেখার ব্যাপারে বিনা কারণে ভয় পেয়ে থাকেন। এ ভয় কাটিয়ে ভ্রান্ত ধারণাগুলো দূর করাই এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য।

কর্মশালা পরিচালনা করেন সাউদার্ন শাওলিন অ্যাসোসিয়েশনের উইং চুন নারী ব্যাচের শিক্ষার্থীরা। কর্মশালা শেষে সব প্রতিযোগীকে সার্টিফিকেট দেওয়া হয়।