আদর করে খেতে দিতেন রোজ! বৃদ্ধার শেষযাত্রায় হাজির সেই গরু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ৭ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
তাকে রোজ রুটি খাওয়াতেন এক বৃদ্ধা। ‘মা’ সম্বোধন করে মাথায় হাত বুলিয়ে দিতেন। বৃদ্ধার শেষযাত্রায় সঙ্গী হল সেই গরু। এমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন। ভাইরাল হয়েছে ভিডিওটি, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ভিডিও থেকে স্পষ্ট নয়।
সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক বৃদ্ধার অন্তিমযাত্রা চলেছে রাস্তা ধরে। শববাহী গাড়িতে রয়েছে তার দেহ। শববাহী গাড়ির পিছন পিছন আসছেন তার আত্মীয়-পরিজনেরা। সেই শবযাত্রায় রয়েছে একটি গরুও। শববাহী গাড়ির একদম পিছনে হেঁটে যাচ্ছে সে। মাঝেমধ্যে মাথা নাড়িয়ে দেখছে এ দিক-ও দিক। সেই ভিডিওই ভাইরাল হয়েছে।
এক্স হ্যান্ডলের পোস্ট অনুযায়ী, বৃদ্ধা প্রতি দিন গরুটিকে রুটি খাওয়াতেন। আদরও করতেন। গরুটির উপর নাকি মায়া পড়ে গিয়েছিল তার। সম্প্রতি ওই বৃদ্ধার মৃত্যু হয়। আর তার শবযাত্রায় পা মিলিয়েছে সেই গরুটি।
‘ওক এমিনেন্ট’ নামে এক্স হ্যান্ডল থেকে গত ৩ জানুয়ারি পোস্ট করা ভিডিওতে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে ভিডিওটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘জীবজন্তুরাও ভালবাসতে জানে।’’
অন্য এক জন লিখেছেন, ‘‘কী আনুগত্য। ভিডিওটি দেখে আমার চোখে জল চলে এল।’’
সূত্র: আনন্দবাজার অনলাইন
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে






