আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি।
আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ ১৮ মে বৃহস্পতিবার। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পাওয়ার অব মিউজিয়াম’। বরাবরের মতো আজও দিনটিতে জাদুঘরের তাৎপর্য তুলে ধরা হবে— যাতে ছাত্র, শিক্ষক, গবেষক ও পণ্ডিত ব্যক্তিদের গবেষণার সুযোগ সৃষ্টি হয় এবং নাগরিকরা তার আপন ঐতিহ্য সম্পর্কে ভাবতে শেখেন।
ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের আহ্বানে ১৯৭৭ সালে প্রথম বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। সেই থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইসিওএম)। এর সদস্য হিসেবে বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের মোট ১৮০টি দেশের ২৮ হাজার জাদুঘর যুক্ত রয়েছে।
জানা গেছে, বাংলার গভর্নর লর্ড কারমাইকেল জনগণের চাহিদা শুনে একটি জাদুঘর প্রতিষ্ঠা করার কথা ভাবেন। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় ১৯১১ এর বঙ্গভঙ্গ, ১৯১২ সালের দিকে তিনি দেশের কিছু বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন, যারা বেশ কিছু পুরনো সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করেছিলেন। প্রদর্শনীটি দেখে লর্ড কারমাইকেল মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকায় একটি জাদুঘর তৈরি করবেন। তিনি ২ হাজার রুপি দান করেন জাদুঘরটির কাজ শুরু করার জন্য। ১৯১৩ সালে জাদুঘরটি প্রতিষ্ঠা করতে বিশেষ অবদান রেখেছিলেন এম বনহ্যাম কারটার এবং স্যার নিকোলাস ডড বেটসন বেল।
পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতো ইতিহাস জমা হচ্ছে তারই প্রতিচ্ছবি হলো জাদুঘর। জাদুঘরের ইংরেজি মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ মিউজয়ন থেকে, যার অর্থ কাব্যাদির অধিষ্ঠাত্রী দেবীর মন্দির। বাংলায় জাদুঘর কথাটির অর্থ হলো, যে গৃহে আদ্ভুত পদার্থসমূহ সংরক্ষিত আছে এবং যা দেখে মন্ত্রমুগ্ধ হতে হয়।
বাংলাদেশ জাতীয় জাদুঘর (Bangladesh National Museum) দেশের সর্ব বৃহৎ জাদুঘর। যেটি রাজধানী ঢাকার বুকে উচু হয়ে দাড়িয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের সাথেই গড়ে উঠা এই জাদুঘরটির যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। এখানে অবস্থিত গ্যালারিতে লোকশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, অস্ত্র, মুদ্রা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপত্যশৈলী তুলে ধরার মাধ্যমে বিভিন্ন ধরনের শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে।এছাড়াও এখানে গবেষণা এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে দর্শনার্থী এবং গবেষকদের মধ্যে একইভাবে সাংস্কৃতিক সচেতনতা এবং বোঝাপড়ার প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৯১৩ সালে ঢাকা মেডিকেল কলেজের একটি রুমে জাদুঘর হিসাবে স্বীকৃতি পাওয়া এই জাদুঘরটি বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল প্রতিষ্ঠা করেন। যেটি স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৮৩ সালে নতুন আঙ্গিকে দেশের অন্যতম এবং জাতীয় জাদুঘর এর স্বীকৃতি লাভ করে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



